IMG-LOGO

বৃহস্পতিবার, ২৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
গোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরিরাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনবিএনপির পার্টি অফিসে আগুনে ১০৩ জনের বিরুদ্ধে মামলা, ছাত্রলীগ নেতা গ্রেপ্তারমান্দায় নিলামে বিক্রি বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ মাটির ভবননন্দীগ্রামে নিষিদ্ধ আ.লীগের ৪ নেতা গ্রেপ্তারমোহনপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপনপুঠিয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভাপত্নীতলায় ৬০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার৭ দফা দাবি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতিবাদে সিরাজগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিলগোমস্তাপুরে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভামহাদেবপুরে জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদানএনডিপির স্মার্ট ডেইরি প্রকল্প পরিদর্শন করলেন জেলা প্রশাসক
Home >> রাজশাহী >> করোনা রোধে রাজশাহীতে মসজিদ ভিত্তিক জনসচেতনতামূলক কার্যক্রম শুরু

করোনা রোধে রাজশাহীতে মসজিদ ভিত্তিক জনসচেতনতামূলক কার্যক্রম শুরু

ধূমকেতু প্রতিবেদক : করোনাভাইরাসের সংক্রমণ ও বিস্তার রোধে নগরে মসজিদ ভিত্তিক জনসচেতনতামূলক কার্যক্রম শুরু করেছে রাজশাহী সিটি কর্পোরেশন। আন্তর্জাতিক বেসরকারি উন্নয়ন সংস্থা সেভ দ্য চিলড্রেন ও ইউএস সেন্টার ফর ডিজিস কন্ট্রোল (সিডিসি) এর সার্বিক সহযোগিতায় নগরীতে জনসমাগম বেশি হয় এমন পাঁচটি গুরুত্বপূর্ণ মসজিদে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে দুই মাসব্যাপী এই জনসচেতনতামূলক শুরু হয়েছে।

এই কার্যক্রমের আওতাভুক্ত গুরুত্বপূর্ণ পাঁচটি মসজিদ হলো, বাইতুল ফালাহ জামে মসজিদ, হযরত শাহ্মাখদুম রূপস মাজার শরীফ মসজিদ, মোহাম্মদপুর টিকাপাড়া জামে মসজিদ, রাজশাহী মেডিকেল কলেজ জামে মসজিদ ও মহিষবাথান কেন্দ্রীয় মসজিদ। কার্যক্রমের অংশ হিসেবে এই মসজিদ গুলোতে ১০ জন স্বেচ্ছাসেবকগণ করোনাভাইরাস মোকাবেলায় জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ সরকার নির্দেশিত বিভিন্ন বার্তার মাধ্যমে স্বাস্থ্যবিধি মেনে চলতে জনগণকে উদ্বুদ্ধ করবেন। সেই সাথে নির্ধারিত মসজিদগুলোতে ৫০০ বক্স মাস্ক, ৭৫০ পিস সাবান ও ২০০ পিস হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করা হবে। পাশাপাশি নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে করোনাভাইরাস সম্পর্কিত চারশো জনসচেতনতা মূলক ফেস্টুন টানানো ও হ্যান্ড মাইকিং করা হবে।

করোনাভাইরাসের বিস্তার রোধে সেভ দ্য চিলড্রেন ও ইউএস সেন্টার ফর ডিজিস কন্ট্রোল (সিডিসি)-এর এ ধরনের জনসচেতনতামূলক কার্যক্রমের উদ্যোগের প্রশংসা করে রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম. খায়রুজ্জামান (লিটন) বলেন, করোনার মোকাবেলায় যথাযথ স্বাস্থ্যবিধি মেনে চলার কোন বিকল্প নেই। তাই এই মহামারী থেকে নিজেকে, পরিবারকে ও দেশকে রক্ষা করতে হলে অবশ্যই সচেতন হয়ে স্বাস্থ্যবিধি মানতে হবে। ভবিষ্যতে সেভ দ্য চিলড্রেন ও ইউএস সেন্টার ফর ডিজিস কন্ট্রোল (সিডিসি)-এর সাথে আরও বড় আকারে যৌথভাবে কাজ করার আশাবাদও ব্যক্ত করেন তিনি।

বাংলাদেশের নগর জনস্বাস্থ্য ব্যবস্থা শক্তিশালীকরন কর্মসূচী (Strengthening Urban Public Health System Project) এর আওতায় সেভ দ্য চিলড্রেন ও ইউএস সিডিসি দেশের ১২টি সিটি কর্পোরেশনের সাথে কাজ করছে। এই কর্মসূচির মূল লক্ষ্য হচ্ছে সিটি কর্পোরেশন গুলোর জনস্বাস্থ্যগত কৌশলগত পরিকল্পনা, কার্যকারিতা ও দক্ষতা উন্নয়নের মাধ্যমে নগর জনস্বাস্থ্য ব্যবস্থার উন্নয়নে ভ‚মিকা রাখা। এবং পাশাপাশি প্রতিটি সিটি কর্পোরেশনে জনস্বাস্থ্য রোগতত্ত্ববিদ (Public Health Epidemiologist) নিয়োগ ও প্রশিক্ষণের মাধ্যমে তাদের সিটি কর্পোরেশনের স্বাস্থ্য ব্যবস্থার অন্তর্ভুক্ত করা, যা জনস্বাস্থ্য বিষয়ক দক্ষ নেতৃত্বের অভাব দূরীকরণে প্রথম পদক্ষেপ হিসেবে কাজ করবে। করোনাভাইরাস প্রতিরোধে রাজশাহীর পাশাপাশি ময়মনসিংহ ও নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনেও সেভ দ্য চিলড্রেন ও ইউএস সিডিসির সহায়তায় একই ধরণের জনসচেতনতামূলক কার্যক্রম বাস্তবায়িত হচ্ছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31