ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী মেট্রোপলিটন ও জেলা পুলিশের অভিযানে ১২ জনকে আটক করা হয়েছে। রোববার রাজশাহী জেলার বিভিন্ন থানা ও ডিবি পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করে।
রাজশাহী অতিরিক্ত পুলিশ সুপার (সদর) ইফতে খায়ের আলম জানান, তানোর থানা ০৩ জন, বাগমারা থানা ০২ জন, দুর্গাপুর থানা ০২ জন ও বাঘা থানা ০৫ জনকে আটক করে।
তিনি জানান, এদের মধ্যে ০৪ জন ওয়ারেন্টভুক্ত আসামি, ০৪ জনকে মাদকদ্রব্যসহ ০৪ জনকে অন্যান্য মামলায় গ্রেপ্তার করা হয়েছে।
এদিকে, বাগমারা থানা পুলিশ সেলিম সরদার (৫০) কে ১২ গ্রাম গাঁজাসহ আটক করে। দুর্গাপুর থানা পুলিশ আবু বাক্কার (৫১) এবং শাহাবুল (৪৫) কে ১০ লিটার চোলাইমদসহ আটক করে। বাঘা থানা পুলিশ মাসুদ হোসেন (৩২) কে ১০০ গ্রাম গাঁজাসহ আটক করে। আটককৃতদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।


