IMG-LOGO

বৃহস্পতিবার, ২৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
গোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরিরাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনবিএনপির পার্টি অফিসে আগুনে ১০৩ জনের বিরুদ্ধে মামলা, ছাত্রলীগ নেতা গ্রেপ্তারমান্দায় নিলামে বিক্রি বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ মাটির ভবননন্দীগ্রামে নিষিদ্ধ আ.লীগের ৪ নেতা গ্রেপ্তারমোহনপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপনপুঠিয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভাপত্নীতলায় ৬০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার৭ দফা দাবি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতিবাদে সিরাজগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিলগোমস্তাপুরে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভামহাদেবপুরে জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদানএনডিপির স্মার্ট ডেইরি প্রকল্প পরিদর্শন করলেন জেলা প্রশাসক
Home >> রাজশাহী >> হুজুরীপাড়ায় অসহায়ের মাঝে প্রধানমন্ত্রীর উপহার জি আর টাকা বিতরণ

হুজুরীপাড়ায় অসহায়ের মাঝে প্রধানমন্ত্রীর উপহার জি আর টাকা বিতরণ

ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীর পবার হুজুরীপাড়া ইউনিয়নে দু:স্থ্য, অসহায়ের মধ্যে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে জি.আর টাকা বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় হুজুরীপাড়া ইউনিয়ন পরিষদে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অর্থ বিতরণের উদ্বোধন করেন পবা উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ইয়াসিন আলী।

উদ্বোধনের পরে অত্র ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা পাঁচশত জনের মধ্যে ৫০০টাকা করে মোট আড়াই লক্ষ টাকা বিতরণ করেন।

বিশেষ অতিথি ছিলেন, পবা উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আরজিয়া বেগম, উপজেলা সমবায় ও হুজুরীপাড়া ইউনিয়ন পরিষদের ট্যাগ অফিসার আবুল কাসেম, হুজুরীপাড়া ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি লুৎফর রহমান ও ইউপি সচিব গোলাম সাকলায়েন। এছাড়াও হুজুরীপাড়া ইউনিয়ন পরিষদ সদস্য গোলাম মোজাহিদ, আশরাফুল ইসলাম, ইউনুছ আলী ও সাবিয়ার রহমান সাবুসহ অন্যান্য ইউপি সদস্য ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বিতরণকালে চেয়ারম্যান গোলাম মোস্তফা বলেন, করোনায় মানুষ বিপর্যস্ত হয়ে পড়েছে। অর্থের অভাবে খেটে খাওয়া অসহায় মানুষগুলো মানবেতর জীবনযাপন করছে। এই অবস্থা কিছুটা লাঘবের জন্য বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশেষ উপহার প্রদান করেছেন। এই উপহারের টাকা স্বচ্ছতার সাথে বিতরণ করেছেন বলে জানান তিনি।

শুধু তাইনয় বিগত দিনে সরকার থেকে প্রাপ্ত সকল অনুদান সঠিকভাবে প্রাপ্য ব্যক্তিদের মধ্যে বিতরণ করা হয়েছে। আগামীতেও এই ধারা অব্যাহত থাকবে বলে জানান তিনি। সেইসাথে করোনা থেকে বাঁচতে অত্র ইউনিয়নবাসীসহ সকলকে সরকারী নির্দেশনা মানা এবং মাস্ক পড়ার আহ্বান জানান চেয়ারম্যান।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31