IMG-LOGO

বৃহস্পতিবার, ২৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
গোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরিরাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনবিএনপির পার্টি অফিসে আগুনে ১০৩ জনের বিরুদ্ধে মামলা, ছাত্রলীগ নেতা গ্রেপ্তারমান্দায় নিলামে বিক্রি বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ মাটির ভবননন্দীগ্রামে নিষিদ্ধ আ.লীগের ৪ নেতা গ্রেপ্তারমোহনপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপনপুঠিয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভাপত্নীতলায় ৬০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার৭ দফা দাবি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতিবাদে সিরাজগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিলগোমস্তাপুরে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভামহাদেবপুরে জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদানএনডিপির স্মার্ট ডেইরি প্রকল্প পরিদর্শন করলেন জেলা প্রশাসক
Home >> রাজশাহী >> বাঘায় শিবির কর্মীর দ্বারা যৌন হয়রানির শিকার স্কুল ছাত্রী

বাঘায় শিবির কর্মীর দ্বারা যৌন হয়রানির শিকার স্কুল ছাত্রী

ধূমকেতু প্রতিবেদক, বাঘা : রাজশাহীর বাঘায় হিন্দু ধর্মালম্বী সপ্তম শ্রেনী পড়ুয়া এক স্কুলছাত্রীকে যৌন হয়রানি করেছে জামাতের সহযোগী সংগঠন শিবির কর্মী হাফেজ তারেক চৌধুরী। এ ঘটনায় গ্রাম্য শালিশে ঐ হাফেজকে এলাকা ছাড়া করাসহ তাকে বিয়ে করে বাড়ী ফেরার নির্দেশ দিয়েছেন স্থানীয় পৌর কাউন্সিলর। বিষয়টি ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে।

স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, লালপুর উপজেলার আব্দুলপুর গ্রামের মানিক চৌধুরী তার নিজ এলাকায় পল্লী চিকিৎসকের দায়িত্ব পালন করেন। গত কয়েক বছর পূর্বে তিনি বাঘা উপজেলার আড়ানী পৌর এলাকার আড়ানী ডিগ্রী কলেজের সন্নিকটে জমি কিনে আরো একটি বাড়ী নির্মাণ করেন। এরপর আড়ানী পৌর বাজারে একটি ঘর ভাড়া নিয়ে চৌধুরী ডিজিটাল স্টুডিও তৈরী করে সেখানে তার দুই ছেলে হাফেক তারেক চৌধুরী এবং রফিক চৌধুরীকে ব্যবসা পরিচালনার দায়িত্ব দেন। এর মধ্যে তারেক চৌধুরী শিবিরের রাজনীতির সাথে সম্পৃক্ত।

অভিযোগ পাওয়া গেছে, গত ১৩ জুন বিকেলে আড়ানীতে অবস্থিত বাড়ীর পাশে সপ্তম শ্রেণী পড়ুয়া হিন্দু ধর্মালম্বী এক ছাত্রী তার নিজ বাড়ীতে একা অবস্থান করছিলেন। এই সুবাদে শিবির কর্মী হাফেজ তারেক চৌধুরী ঐ ছাত্রীর বাড়ীতে প্রবেশ করে এবং তাকে জোর পূর্বক যৌন হয়রানীর চেষ্টা করে। এ সময় ঐ ছাত্রীর চিৎকারে পাশের বাড়ীর জোৎনা বেগম ও সমাজ সেবক শহিদুলসহ আরো অনেকেই এগিয়ে আসে। এসময় ঘটনাস্থল থেকে পালিয়ে রক্ষা পায় তারেক চৌধুরী।

এদিকে ঘটনার দু’দিন পর (১৫ জুন) মঙ্গলবার দুপুরে স্থানীয় (৬ নং) আড়ানী পৌর কাউন্সিলর আশাদুল ইসলাম রানার সভাপতিত্বে অভিযুক্ত তারেক চৌধুরীর বাড়ীতে একটি শালিস বৈঠক অনুষ্ঠিত হয়। ঐ বৈঠকে তারেক চৌধুরীকে দুই লক্ষ টাকা খেসারত গুনতে হয় বলে নিশ্চিত করেন আড়ানী পৌর আওয়ামী লীগের সভাপতি শহিদুজ্জামান শহিদসহ আরো অনেকে।

তবে উভয় পরিবারের ডাকে শালিসে মিমাংসার কথা স্বীকার করলেও টাকা নেয়ার ঘটনা সঠিক নয় বলে দাবি করেন পৌর কাউন্সিলর আশাদুল ইসলাম রানা।

তিনি বলেন, জাতীগতভাবে দুই পক্ষ পৃথক ধর্মালম্বী হওয়া এবং মেয়ের বয়স কম হওয়ার কারণে আমি ছেলের পিতা মানিক চৌধুরীকে বলেছি, আপনি আপনার ছেলেকে গ্রামের বাড়ী আব্দুলপুর নিয়ে যান। এরপর তাকে বিয়ে দিয়ে তবেই আড়ানীতে পাঠাবেন। তার আগে যেনো সে এখানে প্রবেশ না করে।

এ বিষয়ে বৃহস্পতিবার (১৭ জুন) দুপুরে এই খবর লেখার পূর্বে সাংবাদিক পরিচয়ে অভিযুক্ত শিবির কর্মী তারেক চৌধুরীকে মোবাইল ফোনে ঘটনার বিষয়ে জানতে চাইলে তিনি কোন বক্তব্য দিবেন না বলে ফোন কেটে দেন।

আড়ানী পৌর জামাতের আমীর মনিরুল আজম জিঞ্জু বলেন, তারেক চৌধুরী আমাদের সহযোগী সংগঠন ইসলামী ছাত্র শিবিরের একজন সমর্থক। তিনি ঘটনা শুনে দুঃখ প্রকাশ করেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31