ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী মেট্রোপলিটন ও জেলা পুলিশের অভিযানে ১৯ জনকে আটক করা হয়েছে। রোববার (২০ জুন) রাজশাহী জেলার বিভিন্ন থানা ও ডিবি পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করে।
রাজশাহী অতিরিক্ত পুলিশ সুপার (সদর) ইফতে খায়ের আলম জানান, গোদাগাড়ী মডেল থানা ০১ জন, তানোর থানা ০১ জন, মোহনপুর থানা ০৪ জন, বাগমারা থানা ০১ জন, পুঠিয়া থানা ০৩ জন ও চারঘাট মডেল থানা ০৯ জনকে আটক করে।
তিনি জানান, এদের মধ্যে ১০ জনকে মাদকদ্রব্যসহ ০৯ জনকে অন্যান্য মামলায় গ্রেপ্তার করা হয়েছে।
এদিকে, তানোর থানা পুলিশ শিরিনা মুর্মু (৫৪) কে ০৫লিটার চোলাইমদসহ আটক করে। বাগমারা থানা পুলিশ জাহাঙ্গীর আলম (৩৫) কে ০৩গ্রাম হেরোইনসহ আটক করে। পুঠিয়া থানা পুলিশ ডাবলু মৃধা (৪৫) এবং জুলহাস(৪০) কে ০৫গ্রাম হেরোইনসহ আটক করে। চারঘাট মডেল থানা পুলিশ ইদ্রিস আলী (৫২), কাজল আলী (২১), ইউনুছ আলী(৪০) এবং কফিল (৩০) কে ১০২ গ্রাম হেরোইন এবং ২০০পিচ ইয়াবাসহ আটক করে। ডিবি পুলিশ রাজশাহী কর্তৃক মোহনপুর থানা এলাকা হতে দিলরুবা খাতুন (৩১) এবং সেলিম রেজা (৩৭) কে ২০ বোতল ফেন্সিডিলসহ আটক করে। আটককৃতদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।


