IMG-LOGO

মঙ্গলবার, ২৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবনখোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন, রেজাউল করিমফুলবাড়ীতে চাঁদা দাবির প্রতিবাদে মাই টিভির ভুট্টুর বিরুদ্ধে মানববন্ধনসিরাজগঞ্জে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর স্যানিটেশন সুবিধা ও বাস্তবতা নিয়ে সংলাপযুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় কনসার্টে গুলিতে আহত ৯রাজশাহীতে ১১ নম্বর ওয়ার্ড ক্রিকেট প্রিমিয়ার লিগের প্লেয়ার ড্রাফট‘ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে’স্বেচ্ছাসেবক দলের সমাবেশ ও বিক্ষোভ মিছিলমোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে আটক ১
Home >> রাজশাহী >> লিড নিউজ >> রাজশাহীতে কিট সংকটে র‌্যাপিড টেস্ট বন্ধ

রাজশাহীতে কিট সংকটে র‌্যাপিড টেস্ট বন্ধ

ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী নগরী ৬ জুন থেকে পথচারীসহ নগরবাসীকে করোনা পরীক্ষা করানোর জন্য বেশ কিছু পয়েন্টে র‌্যাপিড অ্যান্টিজেন পরীক্ষা শুরু হয়। প্রথম দিকে এই পরীক্ষায় মানুষের আগ্রহ কম ছিল। পরে এক সপ্তাহের মধ্যে অ্যান্টিজেন পরীক্ষায় মানুষের আগ্রহ বেড়ে যায়। প্রথমে পাঁচটি পয়েন্টে শুরু হলেও পরে পয়েন্ট বাড়ানো হয়। তবে গত বৃহস্পতিবার থেকে র‌্যাপিড অ্যান্টিজেন পরীক্ষা বন্ধ রয়েছে। পরীক্ষা করাতে এসে মানুষ ফিরেও যাচ্ছেন।

খোঁজ নিয়ে জানা যায়, কিটের সংকটে পরীক্ষা বন্ধ। শনিবার সকাল ১০টার সাহেববাজার বড় মসজিদের সামনে বুথে দাঁড়িয়ে ছিলেন নগরীর মিজানের মোড় এলাকার আবদুল আওয়াল (৪০)। তিনি এই বুথে গত ১৯ জুন পরীক্ষা করিয়েছিলেন। র‌্যাপিড অ্যান্টিজেন পরীক্ষায় তাঁর করোনা পজিটিভ ফলাফল আসে। তিনি নগরের বেলদারপাড়া এলাকায় একটি প্রতিষ্ঠানে নিরাপত্তা প্রহরীর চাকরি করেন।

তিনি বলেন, সকাল ৯টা থেকে এই বুথের সামনে দাঁড়িয়ে আছেন। কিন্তু এখানে কেউ নেই। তাঁর সঙ্গে আরও কয়েকজন ছিলেন। তাঁরা চলে গেছেন। তাঁর চাকরিতে যোগদান করা জরুরি। করোনা নেগেটিভ ফল পেলে তিনি যোগদান করতে পারেন। একই বুথে মাকে নিয়ে নগরীর হোসনীগঞ্জ এলাকা থেকে করোনা পরীক্ষার জন্য এসেছিলেন জুবায়ের (৩০)। তিনিও এর আগে করোনা পরীক্ষা করিয়ে পজিটিভ ফলাফল পেয়েছিলেন। এখন তিনি অনেকটাই সুস্থ। তাঁর মায়েরও করোনা পরীক্ষা করাতে চান তিনি। নগরীর শিরোইল এলাকার সাজ্জাদ হোসেন (৩৮) গত শুক্রবারও কয়েক ঘণ্টা এসে অপেক্ষা করে গেছেন এই বুথে। এসে দেখেন চেয়ার–টেবিল ওলটানো। মনে করেছিলেন, শুক্রবার পরীক্ষা করানো হয় না। তাই তিনি আজ আবার এসেছেন। কিন্তু কারও কোনো দেখা পাচ্ছিলেন না। পরে তিনি জানতে পারেন, এখানে এখন পরীক্ষা বন্ধ রয়েছে।

রাজশাহী মেডিকেল কলেজের এক চিকিৎসক নাম প্রকাশ না করার শর্তে বলেন, লকডাউন হোক আর যাই হোক মানুষকে তবুও করোনার পরীক্ষা করতে দিতে হবে। পরীক্ষা করলে অন্তত বাড়িতে তিনি সতর্ক থাকতে পারবেন। বাড়ির অন্য সদস্যরা নিরাপদে থাকতে পারবেন। এ কারণে পাড়া-মহল্লায় অ্যান্টিজেন পরীক্ষা চালু রাখতে হবে।

রাজশাহী সিটি করপোরেশনের স্বাস্থ্য বিভাগের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা এফ এ এম আঞ্জুমান আরা বেগম বলেন, তাঁরা রাজশাহী নগরে প্রায় ২০ হাজার মানুষের পরীক্ষা করিয়েছেন। কিট ফুরিয়ে গেছে বলে পরীক্ষা গত বৃহস্পতিবার থেকে বন্ধ রয়েছে। কিটের জন্য তাঁরা সিভিল সার্জন দপ্তরে চিঠি দিয়েছেন। এখন নগরে কঠোর লকডাউন চলছে। মানুষ ঘরে থেকে জ্বরের চিকিৎসা নিলে এমনিতেই সেরে উঠবেন। জ্বর নিয়ে বাইরে বের হলে আরও অনেকের আক্রান্ত হওয়ার আশঙ্কা থাকে।

রাজশাহী জেলা সিভিল সার্জন কাইয়ুম তালুকদার বলেন, কিটের ঘাটতি থাকায় রাজশাহী নগরে আপাতত র‌্যাপিড অ্যান্টিজেন পরীক্ষা বন্ধ রয়েছে। তবে রাজশাহী জেলার উপজেলাগুলোতে কিট থাকায় পরীক্ষা চলছে। তাঁরা কিটের চাহিদা ঢাকায় পাঠিয়েছেন। শিগগিরই কিট পাওয়ার আশা তার।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31