ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীর চারঘাট উপজেলায় ৬৫৭ পিচ ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী উজ্জল হোসেন (৩০) কে গ্রেপ্তার করেছে র্যাব-৫।
সোমবার (০৫ জুলাই) রাত ৯ টার দিকে রাজশাহী জেলার চারঘাট থানাধীন রাউথা স্কুল পাড়াস্থ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত উজ্জল রাজশাহী জেলার চারঘাট থানাধীন রাওথা স্কুলপাড়া এলাকার হারুনর রশিদের ছেলে।
র্যাব-৫ জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাজশাহী জেলার চারঘাট থানাধীন রাউথা স্কুল পাড়াস্থ এলাকায় কোম্পানী কমান্ডার মেজর নাজমুস শাকিবের নেতৃতে একটি দল অভিযান চালিয়ে ৬৫৭ পিচ ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী উজ্জলকে গ্রেপ্তার করে।
র্যাব-৫ আরও জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত আসামী স্বীকার করে উক্ত মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট অবৈধভাবে সংগ্রহ করে বিক্রয়ের উদ্দেশ্যে ঘটনাস্থলে অবস্থান করিতেছিল। সাক্ষীদের উপস্থিতিতে আসামী আরো স্বীকার করে সে দীর্ঘদিন যাবৎ মাদকদ্রব্য অবৈধভাবে সংগ্রহ করিয়া রাজশাহী জেলার বিভিন্ন এলাকায় বিক্রয় করে আসছিল। গ্রেপ্তারকৃত আসামীর বিরুদ্ধে রাজশাহী জেলার চারঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ সনের ৩৬(১) সারণী ১০(ক) ধারার মামলা রুজু করা হয়েছে।


