ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী মেট্রোপলিটন ও জেলা পুলিশের অভিযানে ১৬ জনকে আটক করা হয়েছে। মঙ্গলবার (০৬ জুলাই) রাজশাহী জেলার বিভিন্ন থানা ও ডিবি পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করে।
রাজশাহী অতিরিক্ত পুলিশ সুপার (সদর) ইফতে খায়ের আলম জানান, গোদাগাড়ী মডেল থানা ০২ জন, তানোর থানা ০৪ জন, বাগমারা থানা ০২ জন, পুঠিয়া থানা ০২ জন, চারঘাট মডেল থানা ০৪ জন ও বাঘা থানা ০২ জনকে আটক করে।
তিনি জানান, এদের মধ্যে ০৪ জন ওয়ারেন্টভূক্ত আসামি, ০৬ জনকে মাদকদ্রব্যসহ ০৬ জনকে অন্যান্য মামলায় গ্রেপ্তার করা হয়েছে।
এদিকে, গোদাগাড়ী মডেল থানা পুলিশ মনির (১৯) কে ১০০গ্রাম হেরোইনসহ আটক করে। তানোর থানা পুলিশ রতন বাস্কি (২০) কে ১০লিটার চোলাইমদসহ আটক করে। পুঠিয়া থানা পুলিশ আরিফ শেখ (২৮) এবং সাব্বির (২০) কে ৭৫গ্রাম গাঁজাসহ আটক করে। বাঘা থানা পুলিশ আব্দুস সামাদ (৭৫) এবং বাদশা প্রাং (৪৫) কে ০৫লিটার দেশীয় তৈরি চোলাইমদসহ আটক করে। আটককৃতদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।


