ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী মেট্রোপলিটন ও জেলা পুলিশের অভিযানে ১৫ জনকে আটক করা হয়েছে। শুক্রবার (০৯ জুলাই) রাজশাহী জেলার বিভিন্ন থানা ও ডিবি পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করে।
রাজশাহী অতিরিক্ত পুলিশ সুপার (সদর) ইফতে খায়ের আলম জানান, গোদাগাড়ী মডেল থানা ০৩ জন, তানোর থানা ০১ জন, মোহনপুর থানা ০১ জন, দুর্গাপুর থানা ০১ জন, পুঠিয়া থানা ০১ জন, চারঘাট মডেল থানা ০২ জন ও বাঘা থানা ০৬ জনকে আটক করে।
তিনি জানান, এদের মধ্যে ০৩ জন ওয়ারেন্টভূক্ত আসামি, ০৩ জনকে মাদকদ্রব্যসহ ০৯ জনকে অন্যান্য মামলায় গ্রেপ্তার করা হয়েছে।
এদিকে, গোদাগাড়ী মডেল থানা পুলিশ আব্দুল মালেক (৪৯) কে ১০গ্রাম হেরোইনসহ আটক করে। বাঘা থানা পুলিশ মুক্তার আলী (৪৫) এবং রজন আলী (৩২) কে ১০০গ্রাম গাঁজা ও ০৪ বোতল ফেন্সিডিলসহ আটক করে। আটককৃতদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।


