ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী গত ২৪ ঘন্টায় অভিযানে চালিয়ে ১৯ জনকে আটক করেছে মহানগর পুলিশ। বুধবার (১৪ জুলাই) নগরীর বিভিন্ন স্থানে থানা ও ডিবি পুলিশ অভিযান তাদের গ্রেপ্তার করে।
রাজশাহী আরএমপি পুলিশ সদর দপ্তর থেকে জানায়, বোয়ালিয়া মডেল থানা ০৬ জন, রাজপাড়া থানা ০১ জন, চন্দ্রিমা থানা ০১ জন, পবা থানা ০১ জন ও ডিবি পুলিশ ১০ জনকে আটক করে।
আটকৃতদের মধ্যে ০২ জন ওয়ারেন্টভূক্ত আসামী, ০৩ জনকে মাদকদ্রব্যসহ ও অন্যান্য অপরাধে ১৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
এদিকে, মাদক মামলায় অভিযুক্ত আসামীদের হেফাজত হতে মোট ১২ গ্রাম হেরোইন ও ৭০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার হয়। গ্রেপ্তারকৃত আসামীদের বিরদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।


