ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী জেলা যুবলীগের উদ্যোগে খাদ্য সামগ্রী ও নগদ টাকা বিতরণ করা হয়েছে।
শনিবার কাশিয়াডাঙ্গা কলেজ অডিটোরিয়াম এ প্রধানমন্ত্রীর নির্দেশে ও বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামর্স পরশ ও যুবলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মাইনুল হোসেন খান নিখিল আহ্বানে এ খাদ্য সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, রাজশাহী জেলা যুবলীগের সভাপতি আবু সালেহ্, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলী আজম সেন্টু, সহ সভাপতি আলমগীর মোরশেদ রঞ্জু, আরিফুল ইসলাম রাজা, মাহমুদ হাসান ফয়সাল, সাংগঠনিক সম্পাদক মোবারক হোসেন মিলন, দপ্তর-সম্পাদক মিজানুর রহমান (পল্লব), প্রচার-সম্পাদক ইঞ্জিনিয়ার রফিকুরজ্জামান, উপ-প্রচার শাহাদাৎ হোসেন পিন্টু, পবা যুবলীগের সাধারণ সম্পাদক তফিকুল ইসলাম, সদস্য মাসুদ রানা পিন্টু, দামকুড়া ইউনিয়ান যুবলীগের সভাপতি লিটন, যুবনেতা শেখ ফরিদ, হোসেন আল ফারুক রকি, মন্টুসহ নেতৃবৃন্দ ও কাশিয়াডাঙ্গা কলেজের প্রিন্সিপাল গোলাম গাউস প্রমুখ।


