ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী গত ২৪ ঘন্টায় অভিযানে চালিয়ে ১৩ জনকে আটক করেছে মহানগর পুলিশ। শুক্রবার (২৩ জুলাই) নগরীর বিভিন্নস্থানে থানা ও ডিবি পুলিশ অভিযান তাদের গ্রেপ্তার করে।
রাজশাহী আরএমপি পুলিশ সদর দপ্তর থেকে জানায়, বোয়ালিয়া মডেল থানা ৪ জন, চন্দ্রিমা থানা ৪ জন, কাটাখালী থানা ১ জন, বেলপুকুর থানা ১ জন, শাহমখদুম থানা ১ জন, পবা থানা ১ জন ও কাশিয়াডাঙ্গা থানা ১ জনকে আটক করে।
আটকৃতদের মধ্যে ০৩ জন ওয়ারেন্টভূক্ত আসামী, ০৫ জনকে মাদকদ্রব্যসহ ও অন্যান্য অপরাধে ০৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
এদিকে, মাদক মামলায় অভিযুক্ত আসামীদের হেফাজত হতে মোট ১২ গ্রাম হেরোইন ও ২৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার হয়। গ্রেপ্তারকৃত আসামীদের বিরদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।


