IMG-LOGO

শুক্রবার, ২৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
গোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরিরাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনবিএনপির পার্টি অফিসে আগুনে ১০৩ জনের বিরুদ্ধে মামলা, ছাত্রলীগ নেতা গ্রেপ্তারমান্দায় নিলামে বিক্রি বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ মাটির ভবননন্দীগ্রামে নিষিদ্ধ আ.লীগের ৪ নেতা গ্রেপ্তারমোহনপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপনপুঠিয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভাপত্নীতলায় ৬০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার৭ দফা দাবি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতিবাদে সিরাজগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিলগোমস্তাপুরে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভামহাদেবপুরে জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদানএনডিপির স্মার্ট ডেইরি প্রকল্প পরিদর্শন করলেন জেলা প্রশাসক
Home >> রাজশাহী >> লিড নিউজ >> জুলাই মাসে রাজশাহীতে ১৪ নারী ও শিশু নির্যাতিত

জুলাই মাসে রাজশাহীতে ১৪ নারী ও শিশু নির্যাতিত

নারী ও শিশু নির্যাতন

ফাইল ফটো

ধূমকেতু প্রতিবেদক : করোনা ও লকাউনের মধ্যেই রাজশাহীতে গত এক মাসে ১৪ জন নারী ও শিশু নির্যাতনের ঘটনা ঘটেছে। শনিবার রাজশাহীর সামাজিক সংগঠন উন্নয়ন সংস্থা লেডিস অর্গানাইজেশন ফর সোসাল ওয়েলফেয়ার (লফস) এর প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।

জুলাই মাসে ঘটে যাওয়া কিছু ঘটনার চিত্র :

গোদাগাড়ী উপজেলার পাকড়ী ইউনিয়নের সোগুনা গ্রামে আরিফিন খাতুন (১৭) নামে কলেজ ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার, বাগমারায় প্রতিবন্ধী কিশোরীর (১৮) বাসায় বৃষ্টির সময় বাসায় কেউ না থাকায় এক বখাটে কর্তৃক কিশোরীকে শ্লীলতাহানীর অভিযোগ, বাঘার বলরামপুরে সেতু (১৪) নামের স্কুল ছাত্রীর নানীর উপর অভিমান করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা, বাগমারার হামিরকুৎসা গ্রামের দশম শ্রেণির স্কুলছাত্রী (১৫) কে ধর্ষণ ও অপহরণের অভিযোগ, দুর্গাপুর উপজেলার পৌর এলাকার গোড়খাই গ্রামে মাবাইল ফোন কিনে না দেওয়ায় পিতার উপর অভিমান করে ৮ম শ্রেণির ছাত্র হৃদয় মোহাম্মদ আওয়াল (১৪) বিষপানে আত্মহত্যা, পুঠিয়ায় উপসহকারী কৃষি কর্মকর্তা খাদিজা আক্তার (৪০) কে পরিকল্পিতভাবে হত্যার অভিযোগ পাওয়া গেছে।

এদিকে, বাঘা উপজেলার নওটিকা গ্রামের হাওয়া বেগম (৬২) নামের বৃদ্ধা নারীর লাশ উদ্ধার, মোহনপুর উপজেলার তশোপাড়া গ্রামে ঘরে একা পেয়ে গৃহবধুকে ধর্ষণচেষ্টা কালে গৃহবধুর চিৎকারে মুখে বালিশ চাপা দিয়ে হত্যার চেষ্টা, পুঠিয়া উপজেলার জিউপাড়া ইউনিয়নের ধোপাপাড়া কারিকর গ্রামে আতেকা (৩৫) নামের বিধবা নারীকে নৃশংসভাবে জবাই করে হত্যা করার অভিযোগ, বাঘায় বিয়ের দাবীতে প্রেমীকের বাড়িতে প্রেমীকার (২৬) অনশন, তানোর উপজেলার পাঁচন্দর ইউপির শাহাপুর গ্রামে পূর্বের বিরোধের জের ধরে গৃহবধু আমেনা খাতুন কে শ্লীলতাহানী ও হত্যার চেষ্টা, তানোরের চিমনা গ্রামে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ অভিযোগের ঘটনাগুলো সকলের জন্য উদ্বেগজনক।

লফস এর নির্বাহী পরিচালক শাহানাজ পারভীন বলেন, সংবাদ পত্রে প্রকাশিত ঘটনার বাইরেও অনেক ঘটনা ঘটে যা প্রকাশিত হয় না বা কোন তথ্য জানা যায় না এমন বাস্তবতায়। রাজশাহীতে নারী ও শিশু নির্যাতনের প্রকাশিত তথ্য হতাশাজনক। রাজশাহী অঞ্চলে নারী-শিশু নির্যাতনসহ সার্বিক ঘটনাগুলোর সুষ্ঠু তদন্ত ও দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

তিনি বলেন, অপরাধীদের শাস্তি নিশ্চিত করা না গেলে ক্রমশই অপরাধীরা উৎসাহিত হবে এবং অপরাধের মাত্রা বৃদ্ধি পাবে। লফস সকল নারী-শিশু নির্যাতন ঘটনাগুলোর সুষ্ঠু তদন্ত স্বাপেক্ষে অপরাধীর কঠোর শাস্তির দাবীও জানান তিনি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31