ধূমকেতু প্রতিবেদক, পুঠিয়া : রাজশাহীর পুঠিয়া-চারঘাট সড়কে মোটরসাইকেলের ধাক্কায় আবেদ আলী (৬০) নামের এক মানুষিক রোগির মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (৫ আগস্ট) দিবাগত রাত সাড়ে ৮ টার দিকে পুঠিয়া-চারঘাট সড়কের বালাদিয়ার এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আবেদ আলী নাটোর সদর উপজেলার দস্তনাবাদ এলাকার মৃত শহীদুল ইসলামের ছেলে।
প্রত্যক্ষদশীদের বরাদ দিয়ে পুঠিয়া উপজেলা হাসপাতালের জরুরী বিভাগের সহকারী চিকিৎসক রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহত আবেদ আলী কিছুটা মানুষিক রোগে আক্রান্ত। রাত সাড়ে ৮টার দিকে তিনি পায়ে হেটে চারঘাট এলাকা থেকে পুঠিয়া সদরের দিকে আসছিলেন। পথে অজ্ঞাত একটি মোটরসাইকেল চালক তাকে সজরে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়দের সহয়তায় ফায়ার সার্ভিসের কর্মীরা তাকে হাসপাতালে নিয়ে আসেন। কিন্তু তিনি ঘটনাস্থলেই
মারা যান।
পুঠিয়া থানার ভারপ্রাপ্ত (ওসি) সোহরাওয়াদী হোসেন বলেন, আইনী প্রক্রিয়া শেষে লাশ তার পরিবারে কাছে দেয়া হয়েছে।


