IMG-LOGO

শনিবার, ১৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৩০ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সত্য ও নিরপেক্ষতার ৫০ বছর: রাজশাহীতে দৈনিক সমাচার পত্রিকার সুবর্ণজয়ন্তী উদযাপিত১৪৭টি পোশাক কারখানা সম্পূর্ণ বন্ধ ঘোষণারাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১২পরিদর্শন বিরোধীদলীয় সংসদীয় টিমের‘স্বরাষ্ট্রমন্ত্রী সহমর্মিতা না দেখিয়ে দায় এড়ানোর চেষ্টা করেছেন’:ডা. মাহমুদা মিতুউত্তরবঙ্গের কৃষি অর্থনীতির গুরুত্বপূর্ণ চালিকাশক্তি রাজশাহী সুগার মিল: এমপি মিলনমীর মশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকী পালিতরাজশাহীতে পাখি চিহ্নিতকরণ ও গবেষণাবিষয়ক দুই দিনব্যাপী কর্মশালা শুরুরাণীনগরে পুকুরে বিষ প্রয়োগে সাত লাখ টাকার মাছ নিধনশর্টসার্কিট থেকে এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ডের সম্ভাবনা দেখছি না’পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষচাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২৬ পালনমান্দায় জমি বিরোধের জেরে শতাধিক গাছ কেটে ফেলার অভিযোগমান্দায় দুই কিলোমিটার সড়ক পাকাকরণ কাজের উদ্বোধন১১৬ বছরের ইতিহাস-ঐতিহ্যের সাক্ষী বরেন্দ্র জাদুঘরপাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযান: নিহত ৭৪ সন্ত্রাসীঅবসরের পর মাঠের বাইরে এবার অভিনয়ে নামছেন রোনালদো
Home >> রাজশাহী >> ভার্চুয়াল সভার মাধ্যমে আরডিএ’র বিশ্ব বসতি দিবস পালন

ভার্চুয়াল সভার মাধ্যমে আরডিএ’র বিশ্ব বসতি দিবস পালন

ধূমকেতু প্রতিবেদক : ভার্চুয়াল সভার মাধ্যমে আরডিএ’র বিশ্ব বসতি দিবস পালন করা হয়েছে। সোমবার বেলা ১২ টার দিকে সারাদেশের ন্যায় এ দিবস পালন করে আরডিএ। রাজশাহী বিভাগীয় কমিশনারের সার্বিক তত্তাবধায়নে ও আরডিএ’র আয়োজনে বিশ্ব বসতি দিবস উদযাপন উপলক্ষে আরডিএ সভাকক্ষে আলোচনা সভার করা হয়।

এতে সভাপতিত্ব করেন আরডিএ-এর চেয়ারম্যান আনওয়ার হোসেন। প্রধান অতিথি ছিলেন, রাজশাহী বিভাগীয় অতিরিক্ত কমিশনার (সার্বিক) জাকির হোসেন। ভার্চুয়াল আলোচনা সভা পরিচালনা করেন আরডিএ’র সিইও আবুল হায়াত রফিক। সভার শুরুতে নিরাপদ ও সবার জন্য বাসস্থান বিষয়ে আলোচনা হয়।

এতে প্রধান অতিথির বক্তব্যে রাজশাহী বিভাগীয় অতিরিক্ত কমিশনার (সার্বিক) জাকির হোসেন বলেন, সবার জন্য সুন্দর বাসস্থান গড়ে তোলার লক্ষে সরকার কাজ করছে। তিনি বলেন, সরকার মানুষের ভাগ্যের উন্নয়নে সকল পরিকল্পনা হাতে নিচ্ছে এবং যাতে কাউকে খোলা আকাশের নিচে বাস করতে না হয় সে ব্যবস্থা করা হচ্ছে।

সভাপতির বক্তব্যে আরডিএ-এর চেয়ারম্যান আনওয়ার হোসেন বলেন, রাজশাহীকে পরিকল্পীতভাবে সাজানোর চেষ্টা চলছে। ইতিমধ্যে গুচ্ছগ্রাম প্রকল্পে বেশ কয়েকজনকে আবাসন তৈরি করে দেয়া হয়েছে। আগামীতে আরো দেয়া হবে। গ্রামের মানুষ শহরের সুবিধা পাবে এমনভাবে পরিকল্পনা নেয়া হয়েছে।

আলোচনা সভায় রাজশাহীর নগরীতে বহুতল ভবন নির্মাণ ও পরিকল্পীত নগরায়নের বিষয় তুলে ধরেন রিয়েল এস্টেট এন্ড ডেভেলপার্স এসোসিয়েশনের (রেডা) সাধারণ সম্পাদক ও আল আকসা ডেভেরপার্স প্রাইভেট লিমিটেডের ব্যববস্থাপনা পরিচালক মিজানুর রহমান কাজি।

তিনি বলেন, ২০১০ সাল থেকে মূলত ডেভলপাররা রাজশাহীতে বহুতল ভবন নির্মাণ শুরু করে। এরপর থেকে রাজশাহীতে অনেক বহুতল ভবন নির্মাণ হয়েছে। ডেভেলপারদের জন্য এ পর্যন্ত প্রায় চারশ বিঘা জমি সাশ্রয়ী হয়েছে। এছাড়াও এই বিভাগ শুধু ভবন নির্মাণ নয়, বিপুল পরিমান মানুষের কর্মসংস্থান হয়েছে। আগামীতেও পরিকল্পীত ভবন নির্মাণে সুদুর প্রসারী পরিকল্পনাও রয়েছে বলে জানান তিনি।

ভার্চুয়াল আলোচনা সভায় বক্তব্য রাখেন, রাজশাহী জেলা প্রশাসক আব্দুল জলিল, মুক্তিযোদ্ধা ডা. আব্দুল মান্নান, পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক মনির হেসেন, জাতীয় গৃহায়ন কতৃপক্ষের তত্ত¡াবধায়ক প্রকৌশলী শামসুল আলম, রাজশাহী গণপূর্ত জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী খালেকুজ্জামান চৌধুরী।

এছাড়াও ভার্চুয়াল সভায় উপস্থিত ছিলেন, আরডিএর অর্থরাইজ আবুল কালাম আজাদ। সভায় উপকার ভোগীদের মধ্যে বক্তব্য রাখেন গুচ্ছগ্রাম প্রকল্পের উপকার ভোগী রাবেয়া বেগম ও দূর্যোগ সহনীয় ঘর প্রকল্পের উপকার ভোগী ফরিুক হোসেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31