ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী মেট্রোপলিটন ও জেলা পুলিশের অভিযানে ১৫ জনকে আটক করা হয়েছে। শুক্রবার (৭ আগস্ট) রাজশাহী জেলার বিভিন্ন থানা ও ডিবি পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করে।
রাজশাহী অতিরিক্ত পুলিশ সুপার (সদর) ইফতে খায়ের আলম জানান, গোদাগাড়ী মডেল থানা ৩ জন, তানোর থানা ২ জন, বাগমারা থানা ৫ জন, পুঠিয়া থানা ৩ জন ও ডিবি পুলিশ ২ জনকে আটক করে।
আটককৃতদের মধ্যে ১ জন ওয়ারেন্টভূক্ত আসামি, ৫ জনকে মাদকদ্রব্যসহ ৯ জনকে জনকে অন্যান্য মামলায় গ্রেপ্তার করা হয়েছে।
তিনি জানান, তানোর থানা পুলিশ আখি আক্তার ওরফে শম্পা ওরফে শান্তা (২০) কে ৫০০ গ্রাম গাঁজাসহ আটক করে। পুঠিয়া থানা পুলিশ জিয়ারুল ইসলাম (৪২) কে ১২ পিচ ইয়াবাসহ আটক করে। বাগমারা থানা পুলিশ আব্দুর রহমান (৬৫) কে ২০ গ্রাম গাঁজাসহ আটক করে। ডিবি পুলিশ রাজশাহী কর্তৃক গোদাগাড়ী থানা এলাকা হতে আয়েশ উদ্দিন (৫৯) এবং তোজাম্মেল হক (৫৭) কে ১০গ্রাম হেরোইনসহ আটক করে। আটককৃতদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।


