IMG-LOGO

শুক্রবার, ২৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
গোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরিরাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনবিএনপির পার্টি অফিসে আগুনে ১০৩ জনের বিরুদ্ধে মামলা, ছাত্রলীগ নেতা গ্রেপ্তারমান্দায় নিলামে বিক্রি বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ মাটির ভবননন্দীগ্রামে নিষিদ্ধ আ.লীগের ৪ নেতা গ্রেপ্তারমোহনপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপনপুঠিয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভাপত্নীতলায় ৬০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার৭ দফা দাবি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতিবাদে সিরাজগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিলগোমস্তাপুরে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভামহাদেবপুরে জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদানএনডিপির স্মার্ট ডেইরি প্রকল্প পরিদর্শন করলেন জেলা প্রশাসক
Home >> রাজশাহী >> পুঠিয়ায় অসহায় নারীর অর্থ হাতিয়ে নিলো প্রতারকরা

পুঠিয়ায় অসহায় নারীর অর্থ হাতিয়ে নিলো প্রতারকরা

টাকা

ফাইল ফটো

ধূমকেতু প্রতিবেদক : পুঠিয়া : রাজশাহীর পুঠিয়ায় স্কুলের উপবৃত্তির একাউন্ট চালু করিয়ে দেয়ার নামে এক অসহায় নারীর ২৪ হাজার ৫০০ টাকা হাতিয়ে নিলো একটি প্রতারক চক্র। এঘটনায় ওই নারী থানায় অভিযোগ দায়ের করেছেন।

ভুক্তভোগি ওই নারীর নাম শাপলা বেগম। তিনি চারঘাট উপজেলার মোহাস্মদ হোসেনের স্ত্রী।

গত বৃহস্পতিবার (৫ আগস্ট) উপজেলার বানেশ্বর বাজারে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগি শাপলা বেগম বলেন, আমরা গরীব মানুষ। অনেক কস্টে আমার এক সন্তান স্কুলে লেখাপড়া করে। সে সুবাদে ছেলের উপবৃত্তির জন্য মোবাইলে একটি নগদ একাউন্ট খোলা হয়। গত বৃহস্পতিবার সকালে ০১৮৩৮৯৪৩৭১০ নম্বর থেকে কল করে জানানো আমার একাউন্টে উপবৃত্তির টাকা এসেছে। ওই একাউন্ট সচল করতে তাদের নম্বরে বিকাশ এজেন্টের মাধ্যমে ২৪ হাজার ৫’শ টাকা জমানত রাখতে হবে। প্রতারক চক্রটি বলে একাউন্ট সচল হয়ে গেলে পরবর্তিতে জামানতের টাকা ফেরৎ পাঠানো হবে। এরপর নিজের কাছে থাকা সাড়ে ৬ হাজার ও ধারদেনা করে মোট দুটি বিকাশ নম্বরে ২৪ হাজার দেয়া হয়। এরপর থেকে ওই নম্বর দুটি বন্ধ হয়ে যায়। অবশেষে কোনো কুলকিনারা না পেয়ে ৭ আগস্ট পুঠিয়া থানায় একটি অভিযোগ দেয়া হয়েছে।

এ ব্যাপারে পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাওয়ার্দী হোসেন প্রতারণার অভিযোগের বিষয়টি নিশ্চিত বলেন, শুধু এখানেই নয়, দেশের বিভিন্ন এলাকায় প্রতারক চক্র গুলো বিকাশের মাধ্যমে সাধারণ মানুষদের ফাঁদে ফেলে অর্থ হাতিয়ে নিচ্ছে। প্রতারণার শিকার ওই মহিলা আমাদের থেকে সকল প্রকার আইনী সহয়তা পাবেন। আর যেহেতু এখন মোবাইল নম্বর গুলো রেজিস্টেশন করা তাই দোষিদের বিরুদ্ধে আইগত ব্যবস্থা নেওয়া সম্ভব হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31