IMG-LOGO

শুক্রবার, ২ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ

১৭ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ, ২০ই রবিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহী রেলওয়ে স্টেশন পরিদর্শন করলেন ভূমিমন্ত্রী মিনুসঠিক পথে দেশ পরিচালার ক্ষেত্রে সাংবাদিকদের ভূমিকা অপরিসীম: বিভাগীয় কমিশনারগ্যাস সিলিন্ডার, কসমেটিকস ও নিত্যপণ্যের দোকানে জেলা ভোক্তা অধিদপ্তরের অভিযান ও জরিমানাপুঠিয়ায় জুয়া ও মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ছয় মাসের কারাদণ্ডকলম থেমেছে সাংবাদিক আবু সাঈদের, তাঁর পরিবারের পাশে দাঁড়ালেন এমপি ফজলে হুদাকুষ্টিয়ায় দুই মাসে অ্যানথ্রাক্সে রোগী আক্রান্ত ৫৪ জননওগাঁ জেলা জিয়া সাইবার ফোর্সের সহ-সভাপতি ইয়াবাসহ আটকরাণীনগর মহিলা কলেজে নবীন-বরণনবীন শিক্ষকদের বরণে মুখর সিরাজগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষা অফিস‘চরিত্র ছোট-বড় বিষয় নয়, বিশ্বাসযোগ্য করে তোলাই গুরুত্বপূর্ণ’সিরাজগঞ্জ আন্তর্জাতিক প্রবীণ দিবস-২০২৬ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভারাজশাহী মহানগরীতে নির্মাণাধীন তিনটিফ্লাইওভার পরিদর্শন করলেন রাসিক প্রশাসকচাঁপাইনবাবগঞ্জে জমি কিনে বিপাকে পুলিশ সদস্যের পরিবার, ‘মিথ্যা মামলার আসামিনিয়ামতপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিতফেনীতে বন্যা নিয়ন্ত্রণ প্রকল্প উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
Home >> টপ নিউজ >> রাজশাহী >> রাজশাহী বিভাগে করেনা পরিস্থিতির অবনতি

রাজশাহী বিভাগে করেনা পরিস্থিতির অবনতি

ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী জেলা ও বিভাগের ৮ জেলায় নতুন করে করোনা শনাক্তের হার কমেছে। যাদের করোনা শনাক্ত হয়েছিল তাদের মধ্যে মাত্র কয়েকজন ছাড়া বাকিরা সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরেছেন। এখন করোনা শনাক্তের হার খুবই কম। যদিও এখন কেউ আর স্বাস্থ্যবিধি মানছেনা।

এরমধ্যে রাজশাহী জেলায় নতুন করে মাত্র ৩ জন ও বিভাগে ৪৭ জন শনাক্ত হয়েছে। রাজশাহী জেলায় গত ২৪ ঘন্টায় নতুন করে আরো ৩ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনা শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪ হাজার ৯৮৫ জন। আর মারা গেছে ৪৫ জন। শনাক্তের বেশির মহানগর এলাকার। শনাক্ত হওয়া ৪ হাজার ৯৮৫ জনের মধ্যে রাজশাহী মহানগর এলাকায় ৩৬৫৬ জন, বাঘা উপজেলায় ১৬১ জন, চারঘাট উপজেলায় ১৬০ জন, পুঠিয়া উপজেলায় ১২৮ জন, দুর্গাপুর উপজেলায় ৮০ জন, বাগমারা উপজেলায় ১১৬ জন, মোহনপুর উপজেলায় ১৩৫ জন, তানোর উপজেলায় ১১৬ জন, পবা উপজেলায় ৩০৪ জন ও গোদাগাড়ীতে ১২৯ জন। জেলার ৯টি উপজেলায় ১৩২৯ জন শনাক্ত হয়েছে।

রাজশাহী বিভাগ : এ দিকে রাজশাহী বিভাগের ৮ জেলায় নতুন করে আরো ৪৭ জনের করোনা ভাইরাস কোভিড-১৯ শনাক্ত হয়েছে। এদিন নতুন করে কারো মৃত্যু হয়নি। বিভাগে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩০৭ জন। আর নতুনভাবে করোনা শনাক্ত হয়েছে ৪৭ জনের। এ নিয়ে করোনা শনাক্তের সংখ্যা পৌঁছেছে ২০ হাজার ১৯৪ জনে। মাঝখানে বিভাগের জেলাগুলোতে করোনা আক্রান্তে মৃত্যুর সংখ্যা কমলেও গত কয়েকদিন ধরে আবারো মৃত্যুর সংখ্যা বেড়েছে। তবে শনাক্তের সংখ্যা কম রয়েছে। মোট শনাক্তের মধ্যে ১৮ হাজার ৩৪৫ জন সুস্থ হয়েছে।

শনাক্ত হওয়া ২০ হাজার ১৯৪ জনের মধ্যে রাজশাহী জেলায় ৪৯৮৫ জন, চাঁপাইনবাবগঞ্জ ৭৮৫ জন, নওগাঁ ১৩০৩ জন, নাটোর ১০০৮ জন, জয়পুরহাট ১০৯৮ জন, বগুড়া জেলায় ৭ হাজার ৬৬৯ জন, সিরাজগঞ্জ ২১৮০ জন ও পাবনা জেলায় ১১৫১ জন। মৃত্যু হওয়া ৩০৭ জনের মধ্যে রাজশাহী ৪৫ জন, চাঁপাইনবাগঞ্জে ১৪ জন, নওগাঁ ২১ জন, নাটোর ৯ জন, জয়পুরহাট ৭ জন, বগুড়া ১৮৬ জন, সিরাজগঞ্জ ১৩ জন ও পাবনায় ১০ জন। মোট হোম কোয়ারেন্টাইনে ছিল ৫৯ হাজার ৭৮০ জন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930