ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী মেট্রোপলিটন ও জেলা পুলিশের অভিযানে ১৩ জনকে আটক করা হয়েছে। শুক্রবার (১৩ আগস্ট) রাজশাহী জেলার বিভিন্ন থানা ও ডিবি পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করে।
রাজশাহী অতিরিক্ত পুলিশ সুপার (সদর) ইফতে খায়ের আলম জানান, গোদাগাড়ী মডেল থানা ১ জন, তানোর থানা ১ জন, মোহনপুর থানা ২ জন, দুর্গাপুর থানা ১ জন, চারঘাট মডেল থানা ২ জন ও বাঘা থানা ৬ জনকে আটক করে।
আটককৃতদের মধ্যে ৩ জন ওয়ারেন্টভূক্ত আসামি, ২ জনকে মাদকদ্রব্যসহ ৮ জনকে জনকে অন্যান্য মামলায় গ্রেপ্তার করা হয়েছে।
তিনি জানান, গোদাগাড়ী মডেল থানা পুলিশ রাইসুল ইসলাম (২৫) কে ২ বোতল ফেন্সিডিলসহ আটক করে। মোহনপুর থানা পুলিশ শ্রী নিত্য কুমার প্রামানিক (৩৩) কে ০২.০০ গ্রাম হেরোইনসহ আটক করে। আটককৃতদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।


