IMG-LOGO

শুক্রবার, ২৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
গোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরিরাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনবিএনপির পার্টি অফিসে আগুনে ১০৩ জনের বিরুদ্ধে মামলা, ছাত্রলীগ নেতা গ্রেপ্তারমান্দায় নিলামে বিক্রি বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ মাটির ভবননন্দীগ্রামে নিষিদ্ধ আ.লীগের ৪ নেতা গ্রেপ্তারমোহনপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপনপুঠিয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভাপত্নীতলায় ৬০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার৭ দফা দাবি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতিবাদে সিরাজগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিলগোমস্তাপুরে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভামহাদেবপুরে জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদানএনডিপির স্মার্ট ডেইরি প্রকল্প পরিদর্শন করলেন জেলা প্রশাসক
Home >> রাজশাহী >> ১৪ আগস্ট রাজশাহীতে ৪২ হাজার টিকা প্রদান

১৪ আগস্ট রাজশাহীতে ৪২ হাজার টিকা প্রদান

ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটনের আন্তরিক প্রচেষ্টায় ওয়ার্ড পর্যায়ে আবারো করোনার গণটিকাদান কর্মসূচি শুরু হয়েছে। সিটি কর্পোরেশনের ব্যবস্থাপনায় শনিবার সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত ৩০টি ওয়ার্ডের ৮৪টি কেন্দ্রে ৪১ হাজার ১৮ জনকে মর্ডানার ১ম ডোজ টিকা প্রদান করা হয়। এদিন মহানগরীতে সর্বমোট ৪২ হাজার ৬৯৫জনকে টিকা দেওয়া হয়েছে।

রাসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এফএএম আঞ্জুমান আরা বেগম জানান, গণটিকাদান ক্যাম্পেইনে ৭ ও ৮ আগস্ট দুইদিনে ৭৮ হাজার ৮৭৩জনকে টিকা প্রদান করা হয়। টিকার মজুদ শেষ হওয়ায় ৯ আগস্ট থেকে গণটিকাদান ক্যাম্পেইন স্থগিত করা হয়। নগরবাসীর চাহিদা বিবেচনায় মেয়র মহোদয় স্বাস্থ্য অধিদপ্তরে যোগাযোগ করে মর্ডানা টিকা প্রদানের অনুরোধ জানান। মেয়রের অনুরোধে নতুন করে ৬০ হাজার ৪৮০ ডোজ মর্ডানার ১ম ডোজ টিকা আমরা পেয়েছি। এরমধ্যে শনিবার ১ম ও ২য় ডোজ মিলে মোট ৪২ হাজার ৪৪৪ জনকে মর্ডানার টিকা প্রদান করা হয়। আগামী সোমবার ওয়ার্ড পর্যায়ে গণটিকাদান কর্মসূচি চলবে।

১৪ আগস্ট রাজশাহী সিটি কর্পোরেশনের ৩০টি ওয়ার্ডে ৮৪টি কেন্দ্রে ১৯ হাজার ৩৩১জন পুরুষ ও ২১ হাজার ৬৮৭ জন নারী টিকা নিয়েছেন। ওয়ার্ড পর্যায়ে নারী ও পুরুষ মিলে মোট টিকা নিয়েছেন ৪১ হাজার ১৮জন। এরমধ্যে ১নং ওয়ার্ডে ২০৯৬, ২নং ওয়ার্ডে ২২০৬, ৩নং ওয়ার্ডে ১৫৪০, ৪নং ওয়ার্ডে ১৩২৬, ৫নং ওয়ার্ডে ১২১৮, ৬নং ওয়ার্ডে ৯০৭, ৭নং ওয়ার্ডে ৮৬৯, ৮নং ওয়ার্ডে ৩৯২, ৯নং ওয়ার্ডে ৯৩৩, ১০নং ওয়ার্ডে ৫৩৩, ১১নং ওয়ার্ডে ৮৮২, ১২নং ওয়ার্ডে ৭৩৬, ১৩নং ওয়ার্ডে ১২০৪, ১৪নং ওয়ার্ডে ১৮২০, ১৫নং ওয়ার্ডে ১০৪২, ১৬নং ওয়ার্ডে ১৪২৮, ১৭নং ওয়ার্ডে ২৫২০, ১৮নং ওয়ার্ডে ২৪০৮, ১৯নং ওয়ার্ডে ২৮০০, ২০নং ওয়ার্ডে ৫৪৩, ২১ নং ওয়ার্ডে ৭৫৬, ২২নং ওয়ার্ডে ৪২০, ২৩নং ওয়ার্ডে ৫১৯, ২৪নং ওয়ার্ডে ১২০৪, ২৫নং ওয়ার্ডে ১০৯৯, ২৬নং ওয়ার্ডে ২৩৪৮, ২৭নং ওয়ার্ডে ১১৫৮, ২৮নং ওয়ার্ডে ১৯৬৭, ২৯নং ওয়ার্ডে ১৫২৪ ও ৩০নং ওয়ার্ডে ২৬২০ জনকে টিকা দেওয়া হয়েছে। প্রতিটি কেন্দ্রে দুইজন টিকাদানকারী স্বাস্থ্যকর্মী ও ৩জন স্বেচ্ছাসেবী নিয়োজিত ছিলেন।

এছাড়া রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল (স্থানঃ টিচার্স ট্রেনিং কলেজ) কেন্দ্রে ১১৬২ জনকে, পুলিশ হাসপাতাল কেন্দ্রে ৫৪ ও আইডি হাসপাতাল কেন্দ্রে ২১০জনকে টিকা প্রদান করা হয়েছে। মর্ডানার টিকার বাইরে এছাড়া ৯১জনকে সিনোফার্ম ও ১৬০ জনকে কোভিশিল্ড টিকা প্রদান করা হয়েছে।

উৎসবমুখর পরিবেশে আগ্রহ নিয়ে টিকা গ্রহণ করায় মহানগরবাসীকে ধন্যবাদ জানিয়েছেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন।

নগরবাসীর সহযোগিতা কামনা করে মেয়র বলেন, ২৫ বছর বা তার চেয়ে বেশি বয়সী নাগরিকরা রেজিস্ট্রেশন করে নিজ নিজ ওয়ার্ডে টিকা নিবেন। স্বল্প সময়ের মধ্যে রাজশাহী মহানগরীর সকল নাগরিককে টিকার আওতায় আনা হবে। আশা করছি, আমরা করোনার টিকা প্রদান কার্যক্রম সফলভাবে বাস্তবায়ন করতে পারবো।

উল্লেখ্য, ৭ আগস্ট ওয়ার্ড পর্যায়ে গণটিকাদান কর্মসূচি শুরু হয়। ৭ আগস্ট ৩৪ হাজার ৩৮৫জনকে টিকা প্রদান করা হয়। এরমধ্যে ৩০টি ওয়ার্ডে ৮৪টি কেন্দ্রে ২৭ হাজার ২৫৬জনকে প্রথম ডোজ মর্ডানার টিকা দেওয়া হয়। ৮ আগস্ট ২য় দিন ৪৪ হাজার ৪৮৮জনকে করোনার টিকা প্রদান করা হয়।

এরমধ্যে মহানগরীর ৩০টি ওয়ার্ডের ৮৪টি কেন্দ্রে ৩৬ হাজার ৬৬৪জনকে প্রথম ডোজ মর্ডানার টিকা প্রদান করা হয়। নগরীতে ৭ ও ৮ আগস্ট দুইদিনে ৭৮ হাজার ৮৭৩জনকে টিকা প্রদান করা হয়। এরপর টিকার মজুদ না থাকায় ওয়ার্ড পর্যায়ে টিকাদান কর্মসূচি স্থগিত করা হয়। মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটনের আন্তরিক প্রচেষ্টায় নগরীতে আবারো শুরু হয় গণটিকাদান কর্মসূচি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31