ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী গত ২৪ ঘন্টায় অভিযানে চালিয়ে ৩৪ জনকে আটক করেছে মহানগর পুলিশ। শনিবার (১৪ আগস্ট) নগরীর বিভিন্নস্থানে থানা ও ডিবি পুলিশ অভিযান তাদের গ্রেপ্তার করে।
রাজশাহী আরএমপি পুলিশ সদর দপ্তর থেকে জানায়, বোয়ালিয়া মডেল থানা ৩ জন, রাজপাড়া থানা ২ জন, চন্দ্রিমা থানা ১ জন, মতিহর থানা ৩ জন, কাটাখালী থানা ৪ জন, বেলপুকুর থানা ১ জন, শাহমখদুম থানা ১ জন, পবা থানা ১ জন, কাশিয়াডাঙ্গা থানা ১ জন, দামকুড়া থানা ১ জন ও ডিবি পুলিশ ১৬ জনকে আটক করে।
আটকৃতদের মধ্যে ৬ জন ওয়ারেন্টভূক্ত আসামী,০৯ জন মাদকদ্রব্যসহ ও অন্যান্য অপরাধে ১৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
এদিকে, মাদক মামলায় অভিযুক্ত আসামীদের হেফাজত হতে মোট ৬৭ গ্রাম হেরোইন, ০৫ বোতল ফেন্সিডিল , ১৮ পিস ইয়াবা ট্যাবলেট ও ৯৬ গ্রাম গাঁজা উদ্ধার হয়। গ্রেপ্তারকৃত আসামীদের বিরদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।


