ধূমকেতু প্রতিবেদক, মোহনপুর : জাতীয় শোক দিবস উপলক্ষ্যে কেশরহাট পৌর সভায় দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। কেশরহাট পৌরসভার আয়োজনে পৌর মেয়র শহিদুজ্জামান শহিদের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
পৌর হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, পৌর মেয়র শহিদুজ্জামান শহিদ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, পৌর আওয়ামী লীগের সভাপতি আ ফ ম শাহেদুজ্জামান মুক্তা।
এসময় উপস্থিত ছিলেন, পৌর যুবলীগের যুগ্ম আহবায়ক কামরুজ্জামান, স্বেচ্ছাসেবকলীগ সভাপতি ওয়াহেদুর রহমান উজ্জল, কেশরহাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম, কাউন্সিলর আসলাম হোসেন প্রমুখ।


