IMG-LOGO

মঙ্গলবার, ২৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবনখোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন, রেজাউল করিমফুলবাড়ীতে চাঁদা দাবির প্রতিবাদে মাই টিভির ভুট্টুর বিরুদ্ধে মানববন্ধনসিরাজগঞ্জে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর স্যানিটেশন সুবিধা ও বাস্তবতা নিয়ে সংলাপযুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় কনসার্টে গুলিতে আহত ৯রাজশাহীতে ১১ নম্বর ওয়ার্ড ক্রিকেট প্রিমিয়ার লিগের প্লেয়ার ড্রাফট‘ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে’স্বেচ্ছাসেবক দলের সমাবেশ ও বিক্ষোভ মিছিলমোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে আটক ১
Home >> রাজশাহী >> রুয়েটে যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস উদযাপন

রুয়েটে যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস উদযাপন

ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) এর উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস ২০২১ স্বাস্থ্যবিধি মেনে দিনব্যাপী নানা কর্মসূচির মধ্যে দিয়ে দিবসটি পালিত হয়। সূর্যোদয়ের সাথে সাথে প্রশাসনিক ভবন ও হলসমূহে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা ও শোকের প্রতীক পতাকা উত্তোলন করা হয়। এরপর সকাল ১০ টায় শোকের প্রতীক কালোব্যাজ ধারণ করা হয়।

বেবার সকাল সাড়ে ১০ টায় রুয়েটের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. রফিকুল ইসলাম সেখ এর নেতৃত্বে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান- এর ম্যুরালে পুষ্পার্ঘ অর্পণ ও শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, ইসিই অনুষদের ডীন প্রফেসর ড. নজরুল ইসলাম মন্ডল, পুর কৌশল অনুষদের ডীন প্রফেসর ড. এন,এইচ,এম কামরুজ্জামান সরকার, যন্ত্রকৌশল অনুষদের ডীন প্রফেসর ড. ইমদাদুল হক, ফলিত বিজ্ঞান ও মানবিক অনুষদের ডীন প্রফেসর ড. বেল্লাল হোসেন, রেজিষ্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. সেলিম হোসেন, শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. ফারক হোসেন ও সাধারণ সম্পাদক প্রফেসর ড. মিয়া জগলুল সাদত, পুরকৌশল বিভাগের প্রফেসর ড. আব্দুল আলীম, জিসিই বিভাগের বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. শামীমুর রহমান, উপ-পরিচালক ছাত্রকল্যাণ মামুনুর রশীদ ও আবু সাঈদ, কর্মকর্তা সমিতির সহ-সভাপতি রোকনুজ্জান, রুয়েট ছাত্রলীগের সভাপতি নাঈম রহমান নিবিড় ও সাধারণ সম্পাদক চৌধুরী মাহফুজুর রহমান তপু, সাবেক সভাপতি রাইসুল ইসলাম রোজ, কর্মচারী সমিতির সভাপতি মহিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন শুভসহ বিভাগীয় প্রধানবৃন্দ, হলসমূহের প্রভোস্টবৃন্দ, শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী প্রমুখ।

শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে দিবসটি উপলক্ষে বেলা ১১ টায় বৃক্ষরোপন করেন অত্র বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. রফিকুল ইসলাম সেখ। এরপর বেলা সাড়ে ১১ টায় রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) এর উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান- এর ৪৬ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস ২০২১ উপলক্ষে ভার্চুয়াল প্লাটফর্মে ছাত্রকল্যাণ দপ্তরের পরিচালক প্রফেসর ড. রবিউল আওয়াল এর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান থেকে বক্তব্য রাখেন, রুয়েটের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. রফিকুল ইসলাম সেখ।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ইসিই অনুষদের ডীন প্রফেসর ড. নজরুল ইসলাম মন্ডল, পুর কৌশল অনুষদের ডীন প্রফেসর ড. এন,এইচ,এম কামরুজ্জামান সরকার, রেজিষ্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. সেলিম হোসেন।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, রুয়েটের শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. ফারক হোসেন, রুয়েট অফিসার্স এ্যাসোসিয়েশনের সহ সভাপতি রোকনুজ্জামান, রুয়েট ছাত্রলীগের সভাপতি নাঈম রহমান নিবিড়, কর্মচারী সমিতির সভাপতি মো. মহিদুল ইসলাম প্রমুখ। সভাটি সঞ্চালনা করেন, উপ-পরিচালক ছাত্রকল্যাণ মামুনুর রশীদ।

সভায় প্রধান অতিথির বক্তব্যে রুয়েটের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. রফিকুল ইসলাম সেখ বলেন, “১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে হত্যার মধ্যে দিয়ে ঘাতকচক্র বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনাকে মুছে ফেলতে চেয়েছিলো। বঙ্গবন্ধু আমাদের মাঝে আজ নেই কিন্তু তাঁর উত্তরসূরী প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের মাঝে আছেন। তাঁর বলিষ্ঠ নেতৃত্বে বাংলাদেশ একুশ শতকের চ্যালেঞ্জ মোকাবেলা করে অভূতপূর্ব উন্নতি যাচ্ছেন যা দেখে বিশ্ববাসী অবাক বিস্ময়ে তাকিয়ে আছে। এখন সময় এসেছে তরুণ প্রজন্মকে সাথে নিয়ে বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনায় বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়া এবং সেই কাজটিই বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা দক্ষতার সাথে করে যাচ্ছেন।”

এরপর বাদ যোহর রুয়েট কেন্দ্রীয় জামে মসজিদে বঙ্গবন্ধুসহ ১৫ আগস্টে নিহত সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31