ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীতে রিকশাচালকদের মাঝে মাস্ক বিতরণ করেছে আল আকসা ডেভেলপার্স প্রাইভেট লিমিটেড নামের একটি প্রতিষ্ঠান।
বুধবার সকালে নগরীর লক্ষ্মীপুর এলাকায় এক হাজার রিকশাচালকের হাতে এই মাস্ক তুলে দেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান কাজী।
তিনি বলেন, পুলিশের ভয়ে হাতের কাছে দুই-পাঁচ টাকায় সার্জিক্যাল মাস্ক কিনে রিকশাচালকেরা ব্যবহার করেন। একবার ব্যবহারযোগ্য এই মাস্ক তাঁরা দিনের পর দিন ব্যবহার করছেন। এই মাস্ক পানিতেও কাঁচা হয়। ফলে করোনা প্রতিরোধে এগুলোর কার্যকারিতা থাকে না। সে জন্য কাপড়ের তৈরি উন্নতমানের মাস্ক রিকশাচালকদের মাঝে বিতরণ করা হয়েছে। এগুলো তাঁরা অনেক দিন ব্যবহার করতে পারবেন। ময়লা হলে পরিষ্কারও করতে পারবেন। তাঁদের এই মাস্ক বিতরণ কার্যক্রম অব্যহত থাকবে বলেও জানান তিনি।


