ধূমকেতু প্রতিবেদক : কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এবং রাজশাহী সরকারী সিটি কলেজ ছাত্রদলের উদ্দ্যোগে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ৭৬তম জন্মদিন উপলক্ষে সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় দোয়া করা হয়।
এছাড়াও ২০২০ইং সালে এসএসসিতে কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের সংবর্ধনা ও শিক্ষা উপকরণ প্রদান করা হয়। নগরীর মালোপাড়াস্থ বিএনপি দলীয় কার্যালয়ে বুধবার সকাল ১১টায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, রাজশাহী সরকারী সিটি কলেজ ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও রাজশাহী মহানগর ছাত্রদলের সদস্য এমদাদুল হক লিমন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, রাজশাহী মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি নজরুল হুদা।
প্রধান বক্তা ছিলেন, রাজশাহী মহানগর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ওয়ালিউল হক রানা।
বিশেষ বক্তা ছিলেন, যুবদল কেন্দ্রীয় কমিটির রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও রাজশাহী জেলা যুবদলের সভাপতি মোজাদ্দেদ জামানী সুমন।
বিশেষ অতিথি ছিলেন, রাজশাহী মহানগর যুবদলের সভাপতি আবুল কালাম আজাদ সুইট, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের রাজশাহী বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক ও রাজশাহী মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রবি।
এসময় উপস্থিত ছিলেন, রাজশাহী মহানগর ছাত্রদলের সহ সভাপতি আব্দুল আলীম শিমুল, যুগ্ম সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রাহাদ, সহ দপ্তর সম্পাদক আলিফ হোসেন রাকিব, রাজশাহী মহানগর যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুল হক, বোয়ালিয়া থানা পশ্চিম যুবদলের যুগ্ম আহবায়ক নাহিদুল ইসলাম বুলেট।
আরও উপস্থিত ছিলেন, শাহমখদুম থানা যুবদলের যুগ্ম আহবায়ক শ্যামল শেখ, রাজপাড়া থানা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি তানভির আহম্মেদ ফিরোজ, সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সমপাদক মশিউর রহমান রিদয়, রাজশাহী সরকারী সিটি কলেজ ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রায়হান ইসলাম রুদ্র, শাহমখদুম থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক নাসিম মোহাম্মদ রায়হান, বোয়ালিয়া থানা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আরাফাত হক রিয়াদ, বোয়ালিয়া থানা পশ্চিম ছাত্রদল নেতা আননাফি খান মনসহ রাজশাহী মহানগর ও সিটি কলেজ ছাত্রদলের অন্যান্য নেতৃবৃন্দ।
অনুষ্ঠান পরিচালনা করেন, রাজশাহী মহানগর ছাত্রদলের সদস্য ইফতেখার আলম।


