ধূমকেতু প্রতিবেদক, মোহনপুর : রাজশাহীর মোহনপুরে মাদকসেবীসহ ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের বিরুদ্ধে মোহনপুর থানায় মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে।
জানা গেছে, গত মঙ্গলবার রাতে মোহনপুর থানার পুলিশ উপজেলার ভাতুড়িয়া গ্রামের অভিযান চালিয়ে ১০ গ্রাম হিরোইনসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে।
এরা হচ্ছেন, উপজেলার ভাতুড়িয়া গ্রামের মৃত ফয়েজ উদ্দিনের ছেলে তমিজ উদ্দিন (৩২), মৃত আব্দুর রহমানের ছেলে সবিল রহমান হাবিব (৪০)।
অপরদিকে উজেলার বাটুপাড়া গ্রামে অভিযান চালিয়ে মাদক সেবনের অপরাধে দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এরা হচ্ছেন বাটুপাড়া গ্রামের আব্দুর রহিমের ছেলে লিটন (২৬) ও সাকিল হোসেল (২২)।
মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল ইসলাম জানান, আসামিদেরকে বুধবার জেল-হাজতে প্রেরণ করা হয়েছে।


