IMG-LOGO

মঙ্গলবার, ২৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বিভাগীয় পর্যায়ে তামাকবিরোধী সচেতনতার স্টিকার ক্যাম্পেইন লফসেরপোরশায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনাচাঁপাইনবাবগঞ্জে অবৈধ ৭০০ বস্তা ইউরিয়া সার জব্দরাণীনগরের আবাদপুকুর মহাবিদ্যালয়ে নবীন বরণপুঠিয়ায় ৫৫১০ কৃষকের মাঝে প্রনোদনার বীজ-সার বিতরণবদলগাছীতে ৪১০০ কৃষকের মাঝে সরিষার বীজ-সার বিতরণবিএনপি লাশের রাজনীতিতে বিশ্বাস করে না : সমাজকল্যাণ মন্ত্রীগ্রামীণ সড়ক নির্মাণ কাজের উদ্বোধন, উপকারভোগী ২৫ হাজার মানুষপুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবন
Home >> রাজশাহী >> কাঁকনহাটে বঙ্গবন্ধুর ম্যুরাল উদ্বোধন

কাঁকনহাটে বঙ্গবন্ধুর ম্যুরাল উদ্বোধন

ধূমকেতু প্রতিবেদক : জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শত তম জন্ম বার্ষিকী উপলক্ষে বুধবার বিকেলে কাঁকানহাট পৌরসভায় বাংলাদেশের স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল উদ্ধোধন করা হয়। ম্যুরাল উদ্বোধন শেষে পৌর অডিটরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

কাঁকনহাট পৌর আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগি সংগঠনের আয়োজনে সভায় সভাপতিত্ব করেন কাঁকনহাট পৌর মেয়র আলহাজ্ব আব্দুল মজিদ। প্রধান অতিথি ছিলেন, তানোর-গোদাগাড়ী আসনের সংসদ সদস্য আলহাজ্ব ওমর ফারুক চৌধুরী।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, গোদাগাড়ী উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, গোদাগাড়ী উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক আব্দুর রশিদ ও গোদাগাড়ী পৌর আওয়ামী লীগের সভাপতি ওয়েজ উদ্দিন বিশ্বাস। সভা সঞ্চালনা করেন কাঁকনহাট পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হুমায়ন কবীর।

এসময় উপস্থিত ছিলেন, জেলা পরিষদের সদস্য কৃষ্ণা দেবী, গোদাগাড়ী উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সুফিয়া খাতুন মিলি, উপজেলা আওয়ামী লীগের ধর্মবিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ, রিশিকুল ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম টুলু, গোগ্রাম ইউপি চেয়ারম্যান অধ্যাপক মজিবুর রহমান, কাঁকনহাট পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন শওকত, পৌর কৃষকলীগ সভাপতি কল্লোল মোল্লা, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম, পৌর মহিলী লীগের সভাপতি আশরাফুন্নেসা পরি ও সাধারণ সম্পাদক মর্জিনা পারভীনসহ পৌর আওয়ামী লীগের বিভিন্ন ওয়ার্ডের সভাপতি, সাধারণ সম্পাদক, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, পৌর কাউন্সিলরবৃন্দ এবং উপজেলা ও পৌর আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মী এবং প্রায় পাঁচ হাজারের অধিক জনগণ।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য বলেন, এই পৌরসভার একমাত্র যোগ্য ব্যক্তি পৌর মেয়র আলহাজ্ব আব্দুল মজিদ। তাঁর ডাকে হাজার হাজার লোক উপস্থিত হন। আজও তার ব্যতিক্রম ঘটেনি। তিনি বলেন, মেয়র মজিদ কোন হাইব্রিড নেতা নয়। তিনি আওয়ামী লীগের পরিক্ষিত একজন মুজিব সেনা। তাঁর নেতৃত্বে কাঁকনহাট এখন আওয়ামী লীগের উর্বর ভূমিতে পরিণত হয়েছে। আগামী পৌরসভা নির্বাচনে তিনি নৌকার হাল ধরবেন।

কাঁকনহাটে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে মেয়র মজিদের বিকল্প নাই উল্লেখ করে তিনি আরো বলেন, এখন যারা মজিদের বিরোধা করছেন এবং আগামী নির্বাচনে মেয়র প্রার্থী হওয়ার স্বপন দেখছেন এবং আওয়ামী লীগের নমুনেশন নেয়ার জন্য ভাবছেন তারা বোকার স্বর্গে বাস করছেন। কারণ প্রধানমন্ত্রী আব্দুল মজিদকে ছাড়া কাউকে এই পৌর সভায় নুমনেশন দিবেন না বলে তিনি দৃঢ় চিত্তে উল্লেখ করেন।

মেয়র মজিদকে যারা অনুপ্রবেশকারী বলে টিটকারী কাটে এবং জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে তাদের উদ্দেশ্যে তিনি আরো বলেন, মেয়র মজিদ প্রতিষ্ঠাকাল থেকে এই পৌরসভার মেয়র হয়ে আছেন। বার বার তিনি নির্বাচিত হচ্ছেন। দলমত নির্বিশেষে জনগণ ভোট প্রদান করেন। ২০০৫ সালে যখন বিএনপি সরকার ক্ষমতায় তখন তিনি বিএনপি ছেড়ে তাঁর হাত ধরে আওয়ামী লীগে যোগদান করেন। সেই থেকে এই দলের কান্ডারী হয়ে আছেন।

আওয়ামী লীগের ক্ষতিকারক ভাইরাস সেভেন স্টার নামে খ্যাত অখ্যাত নেতাদের কথায় কান না দিয়ে পৌরসভার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে বর্তমান মেয়র আব্দুল মজিদকে আবারও নৌকা মার্কায় ভোট প্রদান করার আহŸান জানিয়ে বক্তব্য শেষ করেন। আলোচনা সভার পূর্বে তিনি পৌর মেয়র ও অন্যান্য নেতৃবৃন্দ মিলে বঙ্গবন্ধুর ম্যুরাল উদ্বোধন করেন। পরে জাতির জনকের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31