ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী গত ২৪ ঘন্টায় অভিযানে চালিয়ে ৪৬ জনকে আটক করেছে মহানগর পুলিশ। বুধবার (২৫ আগস্ট) নগরীর বিভিন্নস্থানে থানা ও ডিবি পুলিশ অভিযান তাদের গ্রেপ্তার করে।
রাজশাহী আরএমপি পুলিশ সদর দপ্তর থেকে জানায়, বোয়ালিয়া মডেল থানা ১০ জন, রাজপাড়া থানা ২ জন, চন্দ্রিমা থানা ৮ জন, মতিহার থানা ৩ জন, কাটাখালী থানা ৩ জন, বেলপুকুর থানা ২ জন, শাহমখদুম থানা ২ জন, এয়ারপোর্ট থানা ১ জন, পবা থানা ২ জন, কাশিয়াডাঙ্গা থানা ৩ জন, দামকুড়া থানা ১ জন ও ডিবি পুলিশ ৯ জনকে আটক করে।
আটকৃতদের মধ্যে ১৫ জন ওয়ারেন্টভূক্ত আসামী, ২৫ জন মাদকদ্রব্যসহ ও অন্যান্য অপরাধে ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
এদিকে, মাদক মামলায় অভিযুক্ত আসামীদের হেফাজত হতে মোট ৮২.৭ গ্রাম হেরোইন, ২১ পিস ইয়াবা ট্যাবলেট, ৪ লিটার দেশীমদ ও ৯৪০ গ্রাম গাঁজা উদ্ধার হয়। গ্রেপ্তারকৃত আসামীদের বিরদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।


