ধূমকেতু প্রতিবেদক, দুর্গাপুর : রাজশাহীর দুর্গাপুরে মাদক বিরোধী পৃথক অভিযানে ইয়াবা ও হেরোইন সহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে দুর্গাপুর থানা পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলো উপজেলার নান্দিগ্রামের সিরাজ উদ্দিনের পুত্র রহমত আলী (৪৫), দুর্গাপুর পৌর এলাকার সিংগা গ্রামের মুনছুর রহমানের পুত্র মাদক ব্যবসায়ী মাহাবুর রহমান (৩৪), মৃত রিয়াজ উদ্দিনের পুত্র আয়নাল হক (৩৫)।
শুক্রবার (২৭ আগস্ট) রাতে উপজেলার নান্দিগ্রাম ও পৌর এলাকার সিংগা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
দুর্গাপুর থানা পুলিশ সূত্রে জানাযায়, গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশ উপজেলার নান্দিগ্রাম এলাকায় অভিযান চালিয়ে ১০০ পিস ইয়াবা, ১৫ গ্রাম হেরোইন রহমত আলীকে গ্রেপ্তার করা হয়।
অপরদিকে, পৌর এলাকার সিংগা গ্রামে অভিযান চালিয়ে ২ গ্রাম হেরোইনসহ ব্যবসায়ী মাহাবুর রহমান ও আয়নাল হককে আটক করা হয়। দুর্গাপুর থানায় মাদক দ্রব্য আইনে পৃথক দুইটি মামলা দায়ের হয়েছে।
দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাশমত আলী বলেন, শনিবার আসামীকে রাজশাহী আদালতে প্রেরণ করা হয়েছে। গ্রেপ্তারকৃত তিন জনের বিরুদ্ধেই বিরুদ্ধে দুর্গাপুর থানায় বেশ কয়েকটি মাদক মামলা রয়েছে।


