ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী গত ২৪ ঘন্টায় অভিযানে চালিয়ে ৩৮ জনকে আটক করেছে মহানগর পুলিশ। শনিবার (২৮ আগস্ট) নগরীর বিভিন্নস্থানে থানা ও ডিবি পুলিশ অভিযান তাদের গ্রেপ্তার করে।
রাজশাহী আরএমপি পুলিশ সদর দপ্তর থেকে জানায়, বোয়ালিয়া মডেল থানা ১১ জন, রাজপাড়া থানা ৩ জন, চন্দ্রিমা থানা ৪ জন, মতিহার থানা ৩ জন, কাটাখালী থানা ২ জন, বেলপুকুর থানা ২ জন, শাহমখদুম থানা ১ জন, পবা থানা ২ জন, কাশিয়াডাঙ্গা থানা ৩ জন, কর্ণহার থানা ৫ জন, দামকুড়া থানা ১ জন ও ডিবি পুলিশ ১ জনকে আটক করে।
আটকৃতদের মধ্যে ১২ জন ওয়ারেন্টভূক্ত আসামী ও ২৪ জন মাদকদ্রব্যসহ ও অন্যান্য অপরাধে ২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
এদিকে, মাদক মামলায় অভিযুক্ত আসামীদের হেফাজত হতে মোট ১৩৪.৫ গ্রাম হেরোইন, ৫ লিটার চোলাইমদ ও ৬০০ গ্রাম গাঁজা উদ্ধার হয়। গ্রেপ্তারকৃত আসামীদের বিরদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।


