ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীতে ৪০০ গ্রাম গাঁজাসহ বিপ্লব হোসেন (২২) নামের এক যুবককে আটক করেছে কাশিয়াডাঙ্গা থানা পুলিশ।
আটককৃত বিপ্লব রাজশাহীর কাশিয়াডাঙ্গা থানার নতুন হাড়ুপুর গ্রামের গোলাম মোস্তফার ছেলে।
রাজশাহী মহানগর পুলিশ প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জনায়, শনিবার (২৮ আগষ্ট) সন্ধ্যা ৭ টার দিকে কাশিয়াডাঙ্গা থানার অফিসার ইনচার্জ এসএম মাসুদ পারভেজের দিক নির্দেশনায় এসআই তাজ উদ্দিন আহমেদ ও তার টিম কাশিয়াডাঙ্গা থানা এলাকায় ওয়ারেন্ট তামিল ও মাদকদ্রব্য উদ্ধার অভিযান ডিউটি করছিলো। এসময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, কাশিয়াডাঙ্গা থানার হাড়ুপুর পুরাতন বোর্ড ঘরের সামনে একজন ব্যক্তি গাঁজা বিক্রয়ের জন্য অবস্থান করছে।
পুলিশ আরও জানায়, সংবাদের প্রেক্ষিতে কাশিয়াডাঙ্গা থানা পুলিশের ঐ টিম সন্ধ্যা ৭.১০ টায় ঘটনাস্থলে পৌঁছে আসামী বিপ্লব হোসেনকে আটক করে। এসময় তার দখল হতে ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার হয়। আটককৃত আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।


