IMG-LOGO

মঙ্গলবার, ২৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৯ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবনখোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন, রেজাউল করিমফুলবাড়ীতে চাঁদা দাবির প্রতিবাদে মাই টিভির ভুট্টুর বিরুদ্ধে মানববন্ধনসিরাজগঞ্জে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর স্যানিটেশন সুবিধা ও বাস্তবতা নিয়ে সংলাপযুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় কনসার্টে গুলিতে আহত ৯রাজশাহীতে ১১ নম্বর ওয়ার্ড ক্রিকেট প্রিমিয়ার লিগের প্লেয়ার ড্রাফট‘ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে’স্বেচ্ছাসেবক দলের সমাবেশ ও বিক্ষোভ মিছিলমোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে আটক ১
Home >> রাজশাহী >> বাগমারাকে মাদক মুক্ত করতে শপথ পাঠ

বাগমারাকে মাদক মুক্ত করতে শপথ পাঠ

ধূমকেতু প্রতিবেদক, বাগমারা : মাদক মুক্ত উপজেলা গড়তে ঐক্যবদ্ধ হয়ে শপথ গ্রহণ করলেন উপজেলা প্রশাসনের কর্মকর্তাসহ জনপ্রতিনিধিরা। বর্তমানে মাদকের করালগ্রাসে ক্ষতিগ্রস্ত হচ্ছে যুবসমাজ সহ তাদের পরিবার। আইন করেও বন্ধ করা যাচ্ছে না মাদকের ভয়াবহতা। মাদক নির্মূল করতে হিমশিম খাচ্ছেন আইন শৃংখলা বাহিনীর সদসরা। মাদকে আসক্ত হয়ে ধ্বংস হচ্ছে কোমলমতি শিক্ষার্থীদের শিক্ষা জীবন। অনেকেই চলে যাচ্ছে বিপথে।

এদিকে পরিবার, সমাজ, গ্রাম সহ উপজেলাবাসীকে মাদকমুক্ত করতে প্রশাসন, আইন শৃংখলা বাহিনী, জনপ্রতিনিধিসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ শপথ গ্রহণ করেন। উপজেলাকে মাদক মুক্তকরতে শপথ বাক্য পাঠ করালেন রাজশাহী-৪ (বাগমারা) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক।

রোবরার বেলা ১১ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আইন শৃংখলা ও মাসিক সমন্বয় সভায় এই শপথ বাক্য পাঠ করানো হয়। ইঞ্জিনিয়ার এনামুল হক এমপির সাথে একাত্মতা ঘোষণ্ াকরে হাত তুলে শপথ বাক্য পাঠ করেন সবাই।

এসময় সবাই বলেন, আমরা মাদক সেবন করবো না। মাদকের সাথে নিজেকে জড়াবো না। পরিবার তথা উপজেলাকে মাদক মুক্ত করতে সর্বদা সচেষ্ট থাকবো। কেউ যদি মাদকের সাথে জড়িত থাকে তাহলে তাদের বিরুদ্ধে আইন শৃংখলা বাহিনীকে সহায়তা করবো।

উপজেলা নির্বাহী অফিসার শরিফ আহম্মেদের সভাপতিত্বে এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান অনিল কুমার সরকার, সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসান, বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাক আহম্মেদ, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ গোলাম রাব্বানী, প্রকৌশলী সানোয়ার হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ আক্তার বেবী, বাগমারা প্রেসক্লাবের সভাপতি আলতাফ হোসেন মন্ডল সহ বিভিন্ন দপ্তররের প্রধান এবং জনপ্রতিনিধিগণ।

এদিকে উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভায় বিভিন্ন দপ্তরের চলামান উন্নয়ন মূলক কর্মকান্ডের অগ্রগতি সম্পর্কে আলোচনা অনুষ্ঠিত হয়।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31