IMG-LOGO

সোমবার, ২৩ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৯ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৩ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবনখোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন, রেজাউল করিমফুলবাড়ীতে চাঁদা দাবির প্রতিবাদে মাই টিভির ভুট্টুর বিরুদ্ধে মানববন্ধনসিরাজগঞ্জে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর স্যানিটেশন সুবিধা ও বাস্তবতা নিয়ে সংলাপযুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় কনসার্টে গুলিতে আহত ৯রাজশাহীতে ১১ নম্বর ওয়ার্ড ক্রিকেট প্রিমিয়ার লিগের প্লেয়ার ড্রাফট‘ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে’স্বেচ্ছাসেবক দলের সমাবেশ ও বিক্ষোভ মিছিলমোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে আটক ১
Home >> রাজশাহী >> রাজশাহীতে নানা আয়োজনে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

রাজশাহীতে নানা আয়োজনে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

ধূমকেতু প্রতিবেদক : নানা কর্মসূচীর মধ্য দিয়ে রাজশাহীতে বিএনপির ৪৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন অনুষ্ঠিত। বুধবার বেলা ১১ টার দিকে নগরীর মালোপাড়াস্থ নগর বিএনপির দলীয় কার্যালয় প্রাঙ্গনে দিনব্যাপি এ কর্মসূচীর উদ্বোধন করা হয়।

উদ্বোধনীতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা, সাবেক সিটি মেয়র ও সংসদ সদস্য মিজানুর রহমান মিনু।

বক্তব্য শেষে জাতীয় ও পতাকা উত্তোলন, বেলুন ও ফেস্টুন এবং পায়রা উড়িয়ে দিনের কর্মসূচীর উদ্বোধন করেন তিনিসহ দলের অন্যান্য শীর্ষ নেতৃবৃন্দ। এছাড়ার নগরীর প্রতিটি দলীয় কার্যালয়ে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছে। সেইসাথে আজ বিকেল সাড়ে ৪টায় বিএনপি মহানগর দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক, রাজশাহী মহানগর বিএনপি’র সভাপতি ও রাসিক সাবেক মেয়র মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল।

বিশেষ অতিথি ছিলেন, বিএনপি কেন্দ্রীয় নেতা ও পুঠিয়া দূর্গাপুরের সাবেক সংসদ সদস্য এ্যাডভোকেট নাদিম মোস্তাফা, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহ সম্পাদক ও রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এ্যাডভোকেট শফিকুল হক মিলন।

রাজশাহী মহানগর বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক ওয়ালিউল হক রানার সঞ্চালনায় উপস্থিত ছিলেন, মতিহার থানা বিএনপির সভাপতি আনসার আলী, শাহ্ মখ্দুম থানা বিএনপি’র সাধারণ সম্পাদক দিলদার হোসেন, বিএনপি নেতা আনোয়ার হোসেন উজ্জল, মহানগর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক বজলুল হক মন্টু, মহানগর কৃষক দলের আহবায়ক ওয়াদুদ হাসান পিন্টু, সদস্য সচিব গোলাম সাকলায়েন ইকো, মহানগর মুক্তিযোদ্ধা দলের সভাপতি নজরুল ইসলাম খোকা, ৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি ওয়াজির উজির, ৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি গোলাম নবী গোলাপ, ৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি বজুলর রহমান কচি, ১নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি শহিদ আলম ও সাধারণ সম্পাদক শামীম রেজা।

আরও উপস্থিত ছিলেন, যুবদল কেন্দ্রীয় কমিটির রাজশাহী বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক ও রাজশাহী জেলা যুবদলের সভাপতি মোজাদ্দেদ জামানী সুমন, মহানগর যুবদলের সভাপতি আবুল কালাম আজাদ সুইট, সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রুহুল আমিন বাবলু, মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি জাকির হোসেন রিমন, সাধারণ সম্পাদক আবেদুর রেজা রিপন ও সাংগঠনিক সম্পাদক আনন্দ কুমার, মহানগর মহিলা দলের যুগ্ম আহ্বায়ক এ্যাডভোকেট রওশন আরা পপি, অধ্যাপিকা সখিনা খাতুন, সামসুন্নাহার ও জরিনা খাতুন।

এছাড়াও ছাত্রদল কেন্দ্রীয় সংসদের রাজশাহী বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক ও মহানগর ছাত্রদলের মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রবি, সভাপতি আসাদুজ্জামান জনি, যুগ্মা সাধারণ সম্পাদক আকবার আলী জ্যাকি, সাংগঠনিক সম্পাদক মাকসুদুর রহমান সৌরভ, রাবি ছাত্রদলের আহ্বায়ক সুলতান আহম্মেদ রাহী ও সদস্য সচিব সামসুদ্দিন চৌধুরী সানিনসহ মহানগর বিএনপির সাংগঠনিক ৩৫ টি ওয়ার্ডের বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

সব শেষে শহীদ জিয়া ও তাঁর পরিবারের মৃত সদস্য, মৃত ও নিহত বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীর আত্মার মাগফেরাত, করোনা থেকে মুক্তি ও মুসলিম উম্মাহর শান্তি কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31