ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী গত ২৪ ঘন্টায় অভিযানে চালিয়ে ২৫ জনকে আটক করেছে মহানগর পুলিশ। বুধবার (১ সেপ্টেম্বর) নগরীর বিভিন্নস্থানে থানা ও ডিবি পুলিশ অভিযান তাদের গ্রেপ্তার করে।
রাজশাহী আরএমপি পুলিশ সদর দপ্তর থেকে জানায়, বোয়ালিয়া মডেল থানা ১১ জন, রাজপাড়া থানা ১ জন, চন্দ্রিমা থানা ২ জন, মতিহার থানা ২ জন, কাটাখালী থানা ২ জন, বেলপুকুর থানা ১ জন, শাহমখদুম থানা ১ জন, কাশিয়াডাঙ্গা থানা ৩ জন ও ডিবি পুলিশ ২ জনকে আটক করে।
আটকৃতদের মধ্যে ৫ জন ওয়ারেন্টভূক্ত আসামী ও ০৮ জন মাদকদ্রব্যসহ ও অন্যান্য অপরাধে ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
এদিকে, মাদক মামলায় অভিযুক্ত আসামীদের হেফাজত হতে মোট ৮০.৩ গ্রাম হেরোইন, ১০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ১ টি গাঁজার গাছ উদ্ধার হয়। গ্রেপ্তারকৃত আসামীদের বিরদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।


