IMG-LOGO

বুধবার, ৯ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৫ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭ই রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বাঘায় আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস পালিত: র‍্যালি ও আলোচনা সভাবন্যায় বিপর্যস্ত নেপালে এবার ভূমিকম্প!জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ায় আনন্দ শোভাযাত্রাকুষ্টিয়ায় যুবদল নেতার ছেলের পিস্তল হাতে ভিডিও ভাইরাল, সংবাদ সম্মেলনে দাবি ‘খেলনা’মান্দায় ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচিনিয়ামতপুরে খোঁয়াড় বন্দী হচ্ছে বিলুপ্তির ‘খোঁয়াড়ে’তানোরে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস পালনবাগমারায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিতসিরাজগঞ্জ জেলা প্রশাসন কর্তৃক শপিং মল, মার্কেট ও দোকানে রাত ৮:০০ টার পরে মোবাইল কোর্টঅপরাধী যেই হোক তার স্থান হবে জেলেই-এসপি তারিকুলপুঠিয়ায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপনরাণীনগরে জনসচেতনতামুলক র‍্যালি ও আলোচনাসভাচাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বজ্রপাতে যুবকের মৃত্যুসিরাজগঞ্জ জেলা তথ্য অফিসের উদ্যোগে উন্নয়ন কার্যক্রম বিষয়ে নারী সমাবেশেরাণীনগরে প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের সংবর্ধনা
Home >> রাজশাহী >> বিশেষ নিউজ >> পুঠিয়ায় ভয়ঙ্কর রূপে পরিত্যক্ত ভবন গুলো, নজর নেই কর্তৃপক্ষের

পুঠিয়ায় ভয়ঙ্কর রূপে পরিত্যক্ত ভবন গুলো, নজর নেই কর্তৃপক্ষের

ধূমকেতু প্রতিবেদক, পুঠিয়া : পুঠিয়ায় দীর্ঘদিন থেকে পরিত্যক্ত ও জরাজীর্ণ ভবন গুলো তদারকি করছেন না কর্তৃপক্ষ। যার কারণে ওই ভবন গুলোতে এলাকার চিহ্নিত বখাটে যুবকরা দিনের বেশির ভাগ সময় সেখানে অবস্থান করছে।

স্থানীয়রা বলছেন, একেকটি পরিত্যক্ত ভবনের একেক রূপ। সেখানে বেশিরভাগ সময় চলে মাদকের আড্ডা ও অসামাজিক কাজ। বাখাটেদের উৎপাতে চরম আতঙ্কে রয়েছেন আশে পাশের সাধারণ মানুষ।

স্থানীয়দের তথ্যমতে, উপজেলার বিভিন্ন এলাকায় প্রায় ১৬টি পরিত্যক্ত ভবন রয়েছে। এর মধ্যে পুঠিয়া চারআনী রাজপরগণা, পুঠিয়া স্টেডিয়াম ভবন, ঝলমলিয়া ডাক বাংলো, উপজেলা সমাজ সেবা অফিসের অধিনে ৫টি গণমিলনায়তন, রাজশাহী চিনিকলের পুঠিয়া সাবজোন এলাকায় একটি আবাসিক কোয়ার্টার ও পৌরসভাসহ ইউনিয়ন এলাকায় ৫টি আখ ক্রয়কেন্দ্রের স্থায়ী ভবন।

পুঠিয়া চারআনী রাজপরগণা

সরেজমিনে গত এক সপ্তাহে উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, পরিত্যক্ত ভবনগুলো দীর্ঘদিন সংস্কার না করায় বেশিরভাগ অংশ জরাজীর্ণ। ভবনের ভেতর ও বাহিরে আগাছায় পরিপূর্ণ। ভবনগুলো পুরোপুরি অরক্ষিত। সে গুলোর দরজা-জানালা অনেক আগেই খুলে ধ্বংস হয়ে গেছে। প্রতিটি ভবনের ভিতরে লোকজন অবাধে যাতায়াত করছে। আবার কর্তৃপক্ষের নজরদারী না থাকায় স্থানীয় কিছু লোকজন ভবনের ইট ও নির্মাণকৃত বিভিন্ন সামগ্রী খুলে নিয়ে যাচ্ছে।

সামিউল ইসলাম নামের স্থানীয় একজন প্রত্যক্ষদর্শী বলেন, চারআনী রাজপরগনা এলাকার পুরো অংশ অরক্ষিত। সেখানে দিনের বেশিরভাগ সময় মাদক ব্যবসায়ীদের আড্ডা বসে। মাঝে মধ্যে বখাটে ছেলেরা সেখানে অসামাজিক কাজে লিপ্ত থাকে। পরগণার সাথে ইউনিয়ন ভূমি অফিসের কাজ চলে কিন্তু তারা কোনো প্রতিবাদ করেন না। অপরদিকে পুঠিয়া সাবজোন অফিসের সাথে আবাসিক কোয়ার্টার, স্টেডিয়াম ভবন ও ডাক বাংলোর প্রায় একই অবস্থা।

পুঠিয়া গণমিলনায়তন

নাম প্রকাশ না করা সর্তে ইউনিয়ন পরিষদের স্থানীয় জনপ্রতিনিধিরা বলেন, সমাজ সেবা অফিসের ইউনিয়ন গণমিলনায়তন ও আখ ক্রয় কেন্দ্রের একেকটি পরিত্যক্ত ভবনের ভেতরে ভয়ঙ্কররূপ দেখা যায়। সেখানে এলাকার চিহ্নিত বখাটেরা গোপন আড্ডা খানা গড়ে তুলেছে। স্থানীয় কিছু রাজনৈতিক নেতার মদদে তারা দিনে-রাতের বেশিরভাগ সময় সেখানে মাদক-জুয়ার আড্ডাসহ আসামাজিক কাজ করে। তাদের দাপটের কারণে সমাজের লোকজন কোণঠাসা হয়ে থাকেন। এ বিষয়গুলো মাঝে মধ্যে উপজেলা আইনশৃঙ্খলা সভা ও থানা পুলিশকে অবহিত করা হয়। তবে কোনোভাবেই অসামাজিক কাজ প্রতিরোধ করা যাচ্ছে না।

রাজশাহী চিনিকলের পুঠিয়া উপজেলা সাবজোন কর্মকর্তা শাহিনুর রহমান বলেন, আমাদের ভবনগুলোতে অসামাজিক কার্যক্রম হচ্ছে এমন অভিযোগ এখনো কেউ করেননি। আর যেহেতু পরিত্যক্ত ভবনগুলোর দরজা-জানালা নেই তাই সেখানে যেকোনো কিছুই হতে পারে। তিনি বলেন, নানামুখি জটিলতার কারণে বর্তমানে চিনিকলের অবস্থা খুবই খারাপ। তার ওপর কর্মচারিদের বেতন ঠিকমত দিতে পারেন না। এর মধ্যে পরিত্যক্ত ও জরাজীর্ণ ভবন গুলো এই মুহূর্তে রক্ষণা-বেক্ষণ করা হয়তো সম্ভব নয়। তবে ওই ভবনগুলোর বিষয়ে আমাদের কর্তৃপক্ষকে অবহিত করবো।

পুঠিয়া স্টেডিয়াম ভবন

তবে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের আঞ্চলিক পরিচালক নাহিদ সুলতানা বলেন, পুঠিয়া রাজবাড়ির বেশিরভাগ অংশে আমাদের নিরাপত্তা কমীরা সার্বক্ষণিক তদারকি করছেন। আর চারআনী রাজবাড়ি নিয়ে আইনি কিছু জটিলতা আছে। তবে সেখানে এখনো আমাদের কার্যক্রম শুরু হয়নি। আশা করা যায় অল্প সময়ের মধ্যে আমরা সেখানে নিরাপত্তারক্ষী মোতায়েন করতে পারবো।

এ ব্যাপারে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহরাওয়াদী হোসেন বলেন, সামাজিক অবক্ষয় রোধে ইতিমধ্যে চিহ্নিত পরিত্যক্ত ভবনগুলোতে নজরদারী করা হচ্ছে। তাছাড়া ওই গ্রুপ গুলো যখন ভবনে অবস্থান কালিন স্থানীয়দের সহযোগিতা পেলে তাৎক্ষণিক পদক্ষেপ গ্রহণ করা হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031