IMG-LOGO

শুক্রবার, ২৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
গোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরিরাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনবিএনপির পার্টি অফিসে আগুনে ১০৩ জনের বিরুদ্ধে মামলা, ছাত্রলীগ নেতা গ্রেপ্তারমান্দায় নিলামে বিক্রি বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ মাটির ভবননন্দীগ্রামে নিষিদ্ধ আ.লীগের ৪ নেতা গ্রেপ্তারমোহনপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপনপুঠিয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভাপত্নীতলায় ৬০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার৭ দফা দাবি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতিবাদে সিরাজগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিলগোমস্তাপুরে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভামহাদেবপুরে জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদানএনডিপির স্মার্ট ডেইরি প্রকল্প পরিদর্শন করলেন জেলা প্রশাসক
Home >> রাজশাহী >> তানোরে দুই হত্যাকাণ্ডের ঘটনায় আটক ৪

তানোরে দুই হত্যাকাণ্ডের ঘটনায় আটক ৪

ধূমকেতু প্রতিবেদক, তানোর : রাজশাহীর তানোরে এক সপ্তাহের ব্যবধানে দুটি হত্যাকান্ডের ঘটনায় ৪ জনকে আটক করেছে পুলিশ। আটককৃতরা পুলিশের কাছে ও বিজ্ঞ আদালতে স্বীকারোক্তিমুলক জবান্দী দিয়েছে।

গত ২৫ আগষ্ট সকালে উপজেলার মুন্ডুমালা পৌর এলাকার টকটকিয়া গ্রামের তহুরা (৩৯) নামে এক নারীর লাশ উদ্ধার করে পুলিশ। এঘটনায় নিহতের পিতা আহম্মেদ হাজী বাদি হয়ে অজ্ঞাতনামা আসামি করে থানায় হত্যা মামলা করেন।

এ ঘটনার মাত্র ৭ দিনের মধ্যে হত্যা রহস্য উন্মোচন করেছে থানা-পুলিশ। এ ঘটনায় নিহতের একমাত্র ১৭ বছর বয়সী পুত্রকে আটক করেছে পুলিশ। নিহত তহুরা উপজেলার টকটকিয়া গ্রামের আহম্মদ হাজীর কন্যা। প্রায় ১৮ বছর আগে উপজেলার বুরুজ গ্রামের কাইয়ুম আলীর সঙ্গে তহুরার বিয়ে হয়।

জানা যায়, তহুরার স্বামী কাইয়ুম তিন বছর আগে হেরোইনসহ র‍্যাবের হাতে আটক হয়ে এখানো কারাগারে আছে। এরপর থেকে তহুরা তাঁর একমাত্র ছেলেকে নিয়ে বাপের বাড়িতে রয়েছেন। প্রতিদিনের মতো বাড়ির সবাই গত ২৪ আগস্ট দিবাগত রাতে ঘুমাতে যান। পরদিন সকালে বাড়ির পাশে মাটিতে তহুরার লাশ দেখতে পান পরিবারের লোকজন। এ ঘটনায় ওই দিনই অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে নিহত তহুরার বাবা আহম্মদ হাজী মামলা দায়ের করেন।

তানোর থানার অফিসার ইন্চার্জ (ওসি) রাকিবুল হাসান বলেন, মৃত তহুরা ও তাঁর পুত্র এক ঘরে ঘুমাতেন। তাঁর ছেলে গত বছর এসএসসি পরীক্ষায় ইংরেজিতে ফেল করে। ঘটনার রাতে তহুরা তাঁর ছেলেকে পড়তে বসতে বললে সে শুয়ে পড়ে। এতে তাঁর মা তাকে ধমক ও থাপ্পড় দেয়। আরেকটা থাপ্পড় মারতে গেলে ছেলে মাকে ধাক্কা দেয়। এতে পড়ে গিয়ে ঘটনাস্থলেই মারা যান তহুরা। ঘটনার আকস্মিকতায় ছেলে বিভ্রান্ত হয়ে মায়ের মরদেহ বাইরে রেখে আসে।

এ মামলার রহস্য উদ্‌ঘাটনের কথা জানিয়ে তানোর থানার ওসি রাকিবুল হাসান আরও বলেন, সম্ভাব্য সকল বিষয় মাথায় রেখে জেলা পুলিশ সুপারের প্রত্যক্ষ তত্ত্বাবধানে তদন্ত শুরু হয়। তদন্তের সময় একটা বিষয় আমাদের সবার মাথায় ছিল যে মেয়েটির লাশ বাইরে পাওয়া গেলেও তাঁর বসতবাড়ির দুইটি দরজাই ভেতর থেকে লাগানো ছিল। মেয়েটির মা সকালে নিজে দরজা দুইটি খুলেছে। তহুরার মায়ের বয়স ৭০ ও বাবার বয়স ৮০। বাড়িতে অবস্থান করা চারজনের মধ্যে মৃত গৃহবধূ ব্যতীত তাঁর ১৭ বছরের ছেলে ছিল। লাশ দেখে মনে হচ্ছিল পূর্ব প্রস্তুতি নিয়ে মার্ডার করার মতো ভিকটিম সে নয়। এখানেই আমাদের একটি চ্যালেঞ্জ ছিল। তবে সার্বিক বিবেচনায় মৃতের ছেলেকেই সন্দেহ হতে থাকে।

তিনি আরও বলেন, গত ৩১ আগস্ট মুন্ডুমালা তদন্তকেন্দ্রে রাজশাহীর অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) সনাতন চক্রবর্তী, গোদাগাড়ী সার্কেল সিনিয়র সহকারী পুলিশ সুপার আসাদুজ্জামান ছাড়াও আমি, তদন্ত কর্মকর্তাসহ তানোর থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল বারী মৃত তহুরার ছেলেকে ডেকে নিয়ে সকলে মিলে জেরা করলে সে স্বীকার করে। পরদিন ১ সেপ্টেম্বর ওই ছেলে রাজশাহীর বিজ্ঞ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়।

অন্যদিকে, গত ২ সেপ্টেম্বর উপজেলার কামারগাঁ ইউপির পাড়িশো এলাকার ধানখেতের নালা থেকে মনিরুল ইসলাম (৩৮) নামের এক যুবকের লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় গত ২ সেপ্টেম্বর ৩ জনকে আটক করে পুলিশ।

আটককৃতরা হলেন, দুর্গাপুর গ্রামের জিতেন চন্দ্র পন্ডিত (৪৬) পিতা মৃত, বিরেন চন্দ্র পন্ডিত, কমলা রানী (৩৩) স্বামী, জিতেন চন্দ্র পন্ডিত, জয় চন্দ্র পন্ডিত (২১) পিতা, শ্রী জিতেন চন্দ্র পন্ডিত।

এদিকে আটককৃতরা পুলিশের কাছে ও বিজ্ঞ আদালতে মনিরুলকে হত্যার কথা স্বীকার করেছে এবং হত্যাকান্ডে ব্যবহৃত আলামত উদ্ধার করে পুলিশ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31