ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী আইন মহাবিদ্যালয়ের শিক্ষক ও রাজশাহী বারের সিনিয়র এ্যাডভোকেট সাইফুর রহমান খান রানার পুত্র সাহানুর রহমান খান প্রিতম এর আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল শনিবার বিকাল সাড়ে ৫ টায় নগরীর উপশহর এলাকায় তার নিজ বাড়িতে অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সাধারণ সম্পাদক ডাবলু সরকার।
গত ২ সেপ্টেম্বর দিবাগত রাতে ঢাকায় আকস্মিক ভাবে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেছেন সাহানুর রহমান খান। মৃত্যুকালে প্রিতম এর বয়স ছিলো ২৩ বছর।
তার আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিলে আরও উপস্থিত ছিলেন, নগর আওয়ামী লীগের আইন সম্পাদক এ্যাড. মুসাব্বিরুল ইসলাম, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক রবিউল আলম রবি, কোষাধ্যক্ষ হাবিুল্লাহ ডলার, সদস্য এ্যাড. রাশেদ-উন-নবী আহসান, বাংলাদেশ বার কাউন্সিলের সদস্য এ্যাড. ইয়াহিয়া, রাজশাহী এ্যাডভোকেট বার অ্যাসোসিয়েশন এর সাধারণ সম্পাদক এ্যাড. পারভেজ তৌফিক জাহিদী, সাবেক সাধারণ সম্পাদক এ্যাড. একরামুল হকসহ পরিবারবর্গ ও মুসল্লিগণ।


