ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীতে নেশার টাকা না পেয়ে বাবাকে হত্যা করেছে মাদকাসক্ত ছেলে। রোববার (৫ সেপ্টেম্বর) পৌনে ১১টার দিকে নগরীর বসুয়া অচিনতলায় এই ঘটনা ঘটে।
নিহত ব্যক্তি জুয়েল (৪৫)। তিনি অচিনতলা এলাকার মজিবুর রহমানের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, পারিবারিক কলহের জের ধরে নিজের সন্তান মুমিনুল ইসলাম পিয়াসের ছুরিকাঘাতে আহত হন। পরে স্বজন ও স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিলে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করে নগর পুলিশের মুখপাত্র গোলাম রুহুল কুদ্দুস জানান, লাশ রামেক হাসপাতালে রয়েছে। ছেলে পিয়াসকে গ্রেপ্তার করা হয়েছে।


