IMG-LOGO

বুধবার, ৯ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৫ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭ই রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বাঘায় আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস পালিত: র‍্যালি ও আলোচনা সভাবন্যায় বিপর্যস্ত নেপালে এবার ভূমিকম্প!জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ায় আনন্দ শোভাযাত্রাকুষ্টিয়ায় যুবদল নেতার ছেলের পিস্তল হাতে ভিডিও ভাইরাল, সংবাদ সম্মেলনে দাবি ‘খেলনা’মান্দায় ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচিনিয়ামতপুরে খোঁয়াড় বন্দী হচ্ছে বিলুপ্তির ‘খোঁয়াড়ে’তানোরে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস পালনবাগমারায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিতসিরাজগঞ্জ জেলা প্রশাসন কর্তৃক শপিং মল, মার্কেট ও দোকানে রাত ৮:০০ টার পরে মোবাইল কোর্টঅপরাধী যেই হোক তার স্থান হবে জেলেই-এসপি তারিকুলপুঠিয়ায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপনরাণীনগরে জনসচেতনতামুলক র‍্যালি ও আলোচনাসভাচাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বজ্রপাতে যুবকের মৃত্যুসিরাজগঞ্জ জেলা তথ্য অফিসের উদ্যোগে উন্নয়ন কার্যক্রম বিষয়ে নারী সমাবেশেরাণীনগরে প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের সংবর্ধনা
Home >> রাজশাহী >> বিশেষ নিউজ >> মামলা করায় থমকে গেছে সরকারের পোনে এক কোটি টাকার উন্নয়ন কাজ

মামলা করায় থমকে গেছে সরকারের পোনে এক কোটি টাকার উন্নয়ন কাজ

ধূমকেতু প্রতিবেদক, চারঘাট : শাহিনুল ইসলাম নামের এক ব্যাক্তি নিজের জমি দাবি করে আদালতে মামলা দায়েরের কারনে থমকে গেছে সরকারের পোনে এক কোটি টাকার উন্নয়ন মুলক কাজ। এক দিকে শাহিনুলের দাবি তার পৈতৃক সূত্রে প্রাপ্ত জমির ওপর দিয়ে সরকারী রাস্তা তৈরী করা হচ্ছে। অন্য দিকে স্থানীয় প্রশাসনের দাবি সরকারী জায়গার ওপর দিয়েই রাস্তাটি নির্মাণ করা হচ্ছে। তবে স্থানীয় প্রশাসনের দাবি দ্রুত সময়ের মধ্যেই রাস্তাটির কাজ শুরু করা হবে। অন্য দিকে রাস্তাটির কাজ বন্ধ করতে স্থানীয় প্রশাসনসহ বিভিন্ন দপ্তরে লিখিত এবং আদালতের মামলা করেছেন শাহিনুল ইসলাম। পাল্টাপাল্টি জমি দাবির কারণে কাজ বাস্তবায়নের ১০ মাস পেরিয়ে গেলে থামকে দাড়িয়েছে সরকারের পৌনে এক কোটি টাকার উন্নয়ন কাজ। রাস্তাটির কাজ শেষ না হওয়ায় চরম বেকায়দায় পড়েছেন ওই রাস্তাটি দিয়ে চলাচল করা কয়েক লাখ বসতি।

উপজেলা প্রকৌশল বিভাগ সূত্রে জানা যায়, উপজেলার বামুনদিঘী বাজার থেকে ফকিরের মোড় পর্যন্ত ১ কিলোমিটার কাঁচা রাস্তা পাকা করণ কাজের অনুমোদন হয় ২০২০ সালের সেপ্টেম্বর মাসে। নির্মাণ ব্যয় ধরা হয় ৭৪ লাখ ৯৪ হাজার টাকা। রাস্তার কাজ শেষ করার মেয়াদ গত বছরের ৮ ই ডিসেম্বর। কাজের মেয়াদ ১০ মাস পেরিয়ে গেলেও কাজ শেস না হওয়ায় চরম ক্ষোভ সৃষ্টি হয়েছে স্থানীয়দের মাঝে। ফলে সরকারের উন্নয়ন কাজ দ্রæত সময়ের মধ্যে শেষ করার দাবি জানিয়ে স্থানীয় প্রশাসনের নিকট আকুল আবেদন জানিয়েছেন বামনদীঘি, ফকিরপাড়া, জাগিরপাড়াসহ ৮/১০ টি গ্রামের কয়েক লাখ জসতি। অন্য দিকে নির্মাণাধনি রাস্তাটির মধ্যে নিজের জমি দাবি করে স্থানীয় প্রশাসনসহ বিভিন্ন দপ্তরে লিখিত আবেদন জানিয়েনে শাহিনুল ইসলাম নামের এক ব্যাক্তি।

স্থানীয় গ্রামবাসী ও জমির দাবিদার শাহিনুল ইসলামের অভিযোগের ভিত্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা সামিরা ও সহকারী কমিশনার (ভূমি) নিয়তি রানী কৈরী ঘটনাস্থলে পরিদর্শন করে সার্ভেয়ার দ্বারা রাস্তার জমি মেপে সীমানা চিহ্নিত করে দেন। কিন্তু জমির দাবিদার শাহীনুল ইসলাম রাতের আঁধারে ছোট টং দোকান স্থাপন করে রাস্তার কাজ বন্ধ করে দিয়েছেন এবং নিজের জমি দাবি করে আদালতে মামলা দায়ের করেছেন। এতে থমকে গেছে সরকারের পোনে এক কোটি টাকার উন্নয়ন কাজ।

চারঘাট উপজেলা প্রকৌশলী নুরুল ইসলাম বলেন, আমরা রাস্তার কাজটি বাস্তবায়নে চরম বেকায়দায় পড়েছি। শাহীনুল ইসলাম নামের এক ব্যক্তি ছোট একটি টং দোকান স্থাপন করে রাস্তার কাজ বাধাগ্রস্ত করছে। আমরা চেষ্টা করছি জায়গাটি ফাঁকা করে রাস্তার কাজটি শেষ করতে।

বিষয়টি সম্পর্কে জমি দাবিদার শাহিনুল ইসলামের দাবি পৈতৃক সূত্রে প্রাপ্ত জমির ওপর দিয়ে জোর করে সরকারী রাস্তা নির্মাণের চেষ্টা করায় আমি উপজেলা প্রষাসনসহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দায়ের করি। কিন্তু তার পরেও স্থানীয় প্রশাসন কোন কাজ না করায় আমি আদালতের দারস্থ হয়েছি। আদালত যে সিদ্ধান্ত দেবে আমি সেটি মাথা পেতে নেব।

অন্য দিকে চারঘাট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নিয়তি রানী কৈরীর দাবি কেউ সরকারী জায়গা নিজের বলে দাবি করলে তো আর হবে না। যিনি সরকারী জায়গা নিজের বলে দাবি করছেন তিনি শুধু সরকারের উন্নয়ন কাজ বাধাগ্রস্থ করতে এমন মিথ্যা বিভ্যাট কথা বলছেন। যেটি কোন ভাবেই কাম্য নয়।

তিনি আরও বলেন, আমি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা জায়গাটা পরিদর্শন করে সীমানা নির্ধারণ করে দিয়েছি। তারপরও দখলদার ব্যক্তি জায়গাটি ফাঁকা করেননি। উল্টো আদালতে মামলা দায়ের করেছেন। দ্রুত সময়ের মধ্যেই সমাধান করে সরকারের উন্নয়ন কাজ চলমান করা হবে বলে জানান তিনি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031