ধূমকেতু প্রতিবেদক : রোববার (১২ই সেপ্টেম্বর) বেলা ১২ টায় বাংলাদেশ ছাত্রলীগ, রাজশাহী নিউ গভঃ ডিগ্রী কলেজ শাখার উদ্যোগে অত্র কলেজে মাস্ক বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ ছাত্রলীগ, রাজশাহী মহানগর শাখার সভাপতি নূর মোহম্মদ সিয়াম ও সাধারণ সম্পাদক ডাঃ সিরাজুম মুবিন সবুজ।
আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্রলীগ, নিউ গভঃ ডিগ্রী কলেজ শাখার সাধারণ সম্পাদক বাইতুল হোসেন তরুন, সহ সভাপতি সুকান্ত দাস, যুগ্ম সাধারণ সম্পাদক গোপাল মজুমদার অপু, নগর ছাত্রলীগ নেতা নাবিল হাসান, ৫নং ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক তালিব হাসান মুরাদ, ৭ নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি শান্ত।
এছাড়াও উপস্থিত ছিলেন কলেজ ও মহানগর পর্যায়ের বিভিন্ন নেতাকর্মীবৃন্দ।


