IMG-LOGO

মঙ্গলবার, ২৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৯ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবনখোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন, রেজাউল করিমফুলবাড়ীতে চাঁদা দাবির প্রতিবাদে মাই টিভির ভুট্টুর বিরুদ্ধে মানববন্ধনসিরাজগঞ্জে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর স্যানিটেশন সুবিধা ও বাস্তবতা নিয়ে সংলাপযুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় কনসার্টে গুলিতে আহত ৯রাজশাহীতে ১১ নম্বর ওয়ার্ড ক্রিকেট প্রিমিয়ার লিগের প্লেয়ার ড্রাফট‘ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে’স্বেচ্ছাসেবক দলের সমাবেশ ও বিক্ষোভ মিছিলমোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে আটক ১
Home >> রাজশাহী >> লিড নিউজ >> মামলা তদন্তে গাফলতি, দুদকের দুই কর্মকর্তাকে আদালতে তলব

মামলা তদন্তে গাফলতি, দুদকের দুই কর্মকর্তাকে আদালতে তলব

ধূমকেতু নিউজ ডেস্ক : মামলা দায়েরের ২১ মাসেও তদন্ত প্রতিবেদন দাখিল না করায় দুর্নীতি দমন কমিশন রাজশাহী অঞ্চল কার্যালয়ের দুই কর্মকর্তাকে আদালতে তলব করা হয়েছে।

আগামী ২২ সেপ্টেম্বর সশরীরে হাজির হয়ে তাদেরকে এই বিষয়ে বিশদ ব্যাখা ও কারণ দর্শাতে বলা হয়েছে।

মঙ্গলবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. হুমায়ুন কবীর এই আদেশ দেন।

মামলার বিবরণ ও আদালতের আদেশ সূত্রে জানা গেছে, ২০২০ সালের ২৭ জানুয়ারি সিআর- ১৭/২০ নম্বর মামলাটি এই আদালতে আসে। আদালত মামলাটির গুরুত্ব বিবেচনায় দুদকের সমন্বিত রাজশাহী অঞ্চলের উপ-পরিচালক ও সহকারি পরিচালককে তদন্তপুর্বক যুক্তিসঙ্গত সময়ের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। কিন্তু দীর্ঘ ২১ মাসেও মামলাটির বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তারা আদালতে প্রতিবেদন দেননি।

ফলে মামলাটির বিষয়ে আর কোনো বিচারিক কার্যক্রম গ্রহণ করতে পারেনি আদালত।

আদালত সূত্রে আরও জানা গেছে, আদালত থেকে দুদককে তদন্তপূর্বক প্রতিবেদন দিতে আদেশ দানের পর ১২টি কার্যদিবস অতিক্রান্ত হয়েছে। এর মধ্যে দুদককে একাধিকবার আদেশ দেওয়ার পরও দুদক থেকে আদালত কোনো প্রতিবেদন পায়নি। দুদকের সংশ্লিষ্ট কর্মকর্তারাও আদালতের আদেশে সাড়াও দেননি।

সর্বশেষ মঙ্গলবার আদালত দুদক কর্মকর্তাদের সশরীরে হাজিরের নির্দেশ দিয়েছেন। আদালতের আদেশে আরও বলা হয়েছে, তদন্তে বিলম্ব হলে তার কারণ আদালতকে না জানানো আদালতের আদেশকে অবজ্ঞা করার শামিল। দুদক মামলা তদন্তে চরম গাফলতি ও দায়িত্বহীনতার পরিচয় দিয়েছেন।

দুদক সূত্রে জানা গেছে, রাজশাহী সমন্বিত দুদক কার্যালয়ের উপ-পরিচালক মো. জাহাঙ্গীর আলম সম্প্রতি ঢাকায় বদলি হয়েছেন এবং গত ১২ সেপ্টেম্বর তিনি একজন সহকারী পরিচালকের কাছে দায়িত্বভার বুঝিয়ে দিয়ে অবমুক্ত হয়েছেন। রাজশাহী দুদকে বদলিকৃত উপ-পরিচালক মো. নাসির উদ্দিন এখনো যোগদান করেননি।

এই বিষয়ে বক্তব্য জানতে ভারপ্রাপ্ত একজন সহকারী পরিচালকের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি মতামত দিতে পারবেন না বলে অপারগতা প্রকাশ করেন। এই কর্মকর্তা জানান, গণমাধ্যমে কোনো মতামত দেওয়ার এখতিয়ার তার নেই।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31