IMG-LOGO

মঙ্গলবার, ২৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৯ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবনখোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন, রেজাউল করিমফুলবাড়ীতে চাঁদা দাবির প্রতিবাদে মাই টিভির ভুট্টুর বিরুদ্ধে মানববন্ধনসিরাজগঞ্জে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর স্যানিটেশন সুবিধা ও বাস্তবতা নিয়ে সংলাপযুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় কনসার্টে গুলিতে আহত ৯রাজশাহীতে ১১ নম্বর ওয়ার্ড ক্রিকেট প্রিমিয়ার লিগের প্লেয়ার ড্রাফট‘ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে’স্বেচ্ছাসেবক দলের সমাবেশ ও বিক্ষোভ মিছিলমোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে আটক ১
Home >> রাজশাহী >> গোদাগাড়ীতে পুলিশের কর্মশালা

গোদাগাড়ীতে পুলিশের কর্মশালা

ধূমকেতু প্রতিবেদক, তানোর : রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় আস্ক ইয়র লোকাল পুলিশ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) সোমবার দি এশিয়া ফাউন্ডেশনের অর্থায়নে ও উন্নয়ন সংস্থা মানব কল্যাণ পরিষদ-এমকেপি কর্তৃক বাস্তবায়নাধীন ‘পিস’ প্রকল্পের আওতায় গোদাগাড়ী উপজেলার মোহনপুর ইউনিয়নের (ইউপি) ৬ ও ৭ নম্বর ওয়ার্ড সিপিএফ কমিটির আয়োজনে শারীরিক দুরুত্ব বজায় রেখে গোদাগাড়ী ইউপি ভবন হলঘরে ‘আস্ক ইয়র লোকাল পুলিশ’ কর্মশালা অনুষ্ঠিত হয়।

এদিকে গোদাগাড়ী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড সিপিএফের সাধারণ সম্পাদক আব্দুস সাত্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোদাগাড়ী সার্কেল এএসপি আসাদুজ্জামান।

বিশেষ অতিথি ছিলেন, গোদাগাড়ী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুল ইসলাম ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, এশিয়া ফাউন্ডেশনের প্রোগ্রাম কর্মকর্তা শফিউল আওয়াল এবং সঞ্চালক মনিরা পারভীন উপস্থিত অতিথিদের স্বাগত জানান।

এসময় উপস্থিত ছিলেন, দি এশিয়া ফাউন্ডেশনের সিনিয়র ডাইরেক্টর নজরুল ইসলাম, গোদাগাড়ী থানার ইন্সপেক্টর (তদন্ত) মনিরুল ইসলাম, মানব কল্যাণ পরিষদ- এমকেপির প্রজেক্ট ম্যানেজার মনিরা পারভীন ও উপজেলা কো-অর্ডিনেটর শহিদুল ইসলাম।

এছাড়া এসআই আলিয়া খাতুন ও এসআই সাইমুম। কমিউনিটি পুলিশিং সদস্য, ছাত্র, শিক্ষক ও ইউপি সদস্যসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ কর্মশালায় অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, পুলিশ জনতা, জনতায় পুলিশ, মূলত পুলিশ ও জনগনের মধ্যকার দূরত্ব কমিয়ে পরস্পরের মধ্যে বিশ্বাস ও আস্থা তৈরির মাধ্যমে এলাকার মাদক, ইভটিজিং, বাল্যবিয়ে, যৌতুক, নারী নির্যাতন রোধ এবং উগ্র ও সন্ত্রাসবাদ মোকাবিলা করে শান্তি-শৃঙ্খলা প্রতিষ্ঠার লক্ষ্যে পরিচালিত পুলিশের একটি প্রশংসনীয় উদ্যোগ হলো কমিউনিটি পুলিশিং।

তিনি বলেন, মূলত এলাকায় অপরাধ প্রতিরোধ ও আইন প্রয়োগে কমিউনিটি পুলিশিং কিভাবে তারা পুলিশকে সহায়তা করবে এবং করোনা পরিস্থিতিতে করনীয় বিষয়ে কর্মশালার মুখ্য উদ্দেশ্য।

কর্মশালা সম্পর্কে প্রধান অতিথি আরও বলেন, কর্মশালাটি বাস্তবায়নের মধ্য দিয়ে পুলিশ ও জনগনের মধ্যে দূরত্ব কমে আসবে। নাগরিকদের মধ্যে পুলিশি ভীতি দূর হবে। পরস্পরের মধ্যে বিশ্বাস ও আস্থা বাড়বে ও একটি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হবে। যার মধ্য দিয়ে কমিউনিটি পুলিশিংয়ের মূল লক্ষ্য ও উদ্দেশ্যে অর্জন হবে। পরে কর্মশালায় এশিয়া ফাউন্ডেশনের প্রোগ্রাম কর্মকর্তা শফিউল আওয়াল উপস্থিত অতিথিদের নিকট এশিয়া ফাউন্ডেশন ও পিস প্রকল্পের উপর প্রাথমিক ধারণা দেন।

তিনি আরও বলেন, এমকেপিকে সঙ্গে নিয়ে এশিয়া ফাউন্ডেশনের পিস প্রকল্পটি রাজশাহী এলাকায় বাস্তবায়ন করছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31