ধূমকেতু প্রতিবেদক, তানোর : রাজশাহীর তানোরে থানা মোড় বনিক সমিতির সদস্যদের সাথে আইন শৃংখলা, মাদকসহ বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করেছেন তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসান।
বৃহস্পতিবার বিকালে থানা মোড়স্থ বনিক সমিতির অস্থায়ী কার্যালয়ে তানোর থানা পুলিশের উদ্যোগে সভায় প্রধান অতিথি থেকে তিনি আইন শৃংখলা পরিস্থিতি মাদকসহ বিভিন্ন বিষয়ে বক্তব্য রাখেন।
থানা মোড় আদর্শ বনিক সমিতির সভাপতি হামিদুর রহমান চৌধুরীর সভাপতিত্বে ও থানা মোড় বনিক সমিতির সাধারণ সম্পাদক এমদাদুল হক মন্ডলের পরিচালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন, তানোর থানার ওসি তদন্ত আব্দুর বারী, থানা মোড় বনিক সমিতির সাবেক সভাপতি শহিদুল ইসলাম নান্টু প্রমুখ।
এসময় বনিক সমিতির সদস্যরা উপস্থিত ছিলেন।


