IMG-LOGO

মঙ্গলবার, ২৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৯ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবনখোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন, রেজাউল করিমফুলবাড়ীতে চাঁদা দাবির প্রতিবাদে মাই টিভির ভুট্টুর বিরুদ্ধে মানববন্ধনসিরাজগঞ্জে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর স্যানিটেশন সুবিধা ও বাস্তবতা নিয়ে সংলাপযুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় কনসার্টে গুলিতে আহত ৯রাজশাহীতে ১১ নম্বর ওয়ার্ড ক্রিকেট প্রিমিয়ার লিগের প্লেয়ার ড্রাফট‘ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে’স্বেচ্ছাসেবক দলের সমাবেশ ও বিক্ষোভ মিছিলমোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে আটক ১
Home >> রাজশাহী >> খেলাধূলার মাধ্যমে অপকর্ম থেকে নিজেকে দূরে রাখা যায় : এমপি এনামুল

খেলাধূলার মাধ্যমে অপকর্ম থেকে নিজেকে দূরে রাখা যায় : এমপি এনামুল

ধূমকেতু প্রতিবেদক, বাগমারা : রাজশাহীর বাগমারা উপজেলার বীরকুৎসা রাজ স্পোটিং ক্লাবের জার্সি উন্মোচন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে শুক্রবার বিকেলে উপজেলার যোগীপাড়া ইউনিয়নের বীরকুৎসা অবিনাশ স্কুল এন্ড কলেজে মাঠে এক অনুষ্ঠানের আয়োজন করেন বীরকুৎসা রাজ স্পোটিং ক্লাব।

বীরকুৎসা অবিনাশ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ জুলফিকার আলীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে মুঠোফোনের মাধ্যমে বক্তব্য রাখেন, রাজশাহী-৪ (বাগমারা) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক।

প্রধান অতিথি বলেন, সুস্থ ও সুন্দর ভাবে বাঁচতে গেলে খেলাধূলার বিকল্প নেই। খেলাধূলা শরীরকে সুস্থ রাখে। খেলাধূলার সাথে নিজেকে জড়িত রাখলে বিপথে যাওয়ার সুযোগ কম থাকে। খেলাধূলার ফলে অনেক অপকর্ম থেকে নিজেকে দূরে রাখা যায়। লেখাপড়ার পাশাপাশি শিক্ষার্থী সহ যুবকদের খেলাধূলায় মনোনিবেশ করার আহŸান জানান তিনি।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বাগমারা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ গোলাম সারওয়ার আবুল, যুগ্ম সাধারণ সম্পাদক, উপজেলা ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, দপ্তর সম্পাদক নুরুল ইসলাম, সদস্য জয়নাল আবেদীন, যোগীপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের মাজেদুল ইসলাম সোহাগ, সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, বীরকুৎসা রাজ স্পোটিং ক্লাবের সভাপতি কাউসার আলী, সহ-সভাপতি শাহিন আক্তার তুহিন, সাধারন সম্পাদক আতাউর রহমান উজ্জল, উপদেষ্টা সদস্য সজল আহম্মেদ, আনারুল ইসলাম, কামাল হোসেন প্রমুখ।

এসময় বীরকুৎসা রাজ স্পোটিং ক্লাবের সদস্যসহ আওয়ামী লীগ ও অংগ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বীরকুৎসা রাজ স্পোটিং ক্লাবের জার্সি উন্মোচন উপলক্ষে এক প্রীতি ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত হয়। এতে বীরকুৎসা রাজ স্পোটিং ক্লাব ও নাটোর জেলা একাদশের খেলাটি ২-২ গোলে ড্র হয়।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31