ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী জেলা পুলিশের অভিযানে ২০ জনকে আটক করা হয়েছে। রোববার (১৯ সেপ্টেম্বর) রাজশাহী জেলার বিভিন্ন থানা ও ডিবি পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করে।
রাজশাহী অতিরিক্ত পুলিশ সুপার (সদর) ইফতে খায়ের আলম জানান, গোদাগাড়ী মডেল থানা ২ জন, তানোর থানা ২ জন, মোহনপুর থানা ৫ জন, বাগমারা থানা ২ জন, দুর্গাপুর থানা ১ জন, পুঠিয়া থানা ৩ জন, চারঘাট মডেল থানা ৩ জন ও বাঘা থানা ২ জনকে আটক করে।
আটককৃতদের মধ্যে ৬ জন ওয়ারেন্টভূক্ত আসামি, ৯ জনকে মাদকদ্রব্যসহ ৫ জনকে অন্যান্য মামলায় গ্রেপ্তার করা হয়েছে।
তিনি জানান, মোহনপুর থানা পুলিশ এরচান আলী (১৯) এবং মিনহাজুল ইসলাম (২০) কে ১০৫গ্রাম গাঁজাসহ আটক করে। বাগমারা থানা পুলিশ সৌরভ রহমান (২০) এবং রবিউল ইসলাম (২০) কে ২০গ্রাম গাঁজাসহ আটক করে। দুর্গাপুর থানা পুলিশ রবিন (২৮) কে ২০গ্রাম গাঁজাসহ আটক করে। পুঠিয়া থানা পুলিশ রফিক (৪০) এবং শ্রী উজ্জল (৪০) কে ১০লিটার চোলাইমদসহ আটক করে।
এদিকে, চারঘাট মডেল থানা পুলিশ আসাদুল ইসলাম (৩৫) কে ১০গ্রাম গাঁজাসহ আটক করে। বাঘা থানা পুলিশ শ্রী প্রসেনজিৎ (১৯) কে ১০লিটার চোলাইমদসহ আটক করে। আটককৃতদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।


