IMG-LOGO

মঙ্গলবার, ২৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৯ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবনখোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন, রেজাউল করিমফুলবাড়ীতে চাঁদা দাবির প্রতিবাদে মাই টিভির ভুট্টুর বিরুদ্ধে মানববন্ধনসিরাজগঞ্জে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর স্যানিটেশন সুবিধা ও বাস্তবতা নিয়ে সংলাপযুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় কনসার্টে গুলিতে আহত ৯রাজশাহীতে ১১ নম্বর ওয়ার্ড ক্রিকেট প্রিমিয়ার লিগের প্লেয়ার ড্রাফট‘ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে’স্বেচ্ছাসেবক দলের সমাবেশ ও বিক্ষোভ মিছিলমোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে আটক ১
Home >> রাজশাহী >> রাজশাহীতে চারলেনের রাস্তার কাজের উদ্বোধন

রাজশাহীতে চারলেনের রাস্তার কাজের উদ্বোধন

ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী মহানগরীর সমন্বিত নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় নগরীর বন্ধগেট হতে সিটি হাট পর্যন্ত বর্তমান দুইলেন সড়কটি চারলেনে উন্নীতকরণ কাজের উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে ফলক উন্মোচনের মাধ্যমে ৩.৫৩২ কিলোমিটার সড়কটির কাজের উদ্বোধন করেন, রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। কাজের উদ্বোধনের পর দোয়া ও মোনাজাত করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাসিক মেয়র খায়রুজ্জামান লিটন বলেন, নগরবাসীর সুবিধার্থে ও নির্বিঘ্ন যানবাহন চলাচল নিশ্চিত করতে মহানগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রশস্ত করা হচ্ছে। বন্ধগেট হতে সিটি হাট সড়কটি হবে আন্তর্জাতিক মানের। বন্ধগেট রেলগেট এলাকায় একটি ফ্লাইওভারও নির্মাণ করা হবে। করোনার কারণে দীর্ঘ ১৬ মাস সারাবিশ্বেই উন্নয়ন কার্যক্রম স্থবির হয়ে ছিল। করোনা মোকাবেলা করে আমরা উন্নয়ন কাজ করে যাচ্ছি। করোনা বর্তমানে যেভাবে নিয়ন্ত্রণে আছে, এমন থাকলে আগামী এক বছরে মহানগরজুড়ে ব্যাপক উন্নয়ন দৃশ্যমান হবে। নগরবাসীর যে সমস্ত নাগরিক সুবিধা দরকার, সকল সুবিধা নিশ্চিত করা হবে।

ওয়ার্ড পর্যায়ে রাস্তা ও ড্রেন নির্মাণে গুরুত্ব দেওয়া হয়েছে জানিয়ে রাসিক মেয়র বলেন, ৩০টি ওয়ার্ডের পাড়া মহল্লা, অলিগলির সকল রাস্তা ও ড্রেন নির্মাণ করা হবে। এজন্য ১৮৫ কোটি টাকার দরপত্র আহ্বান করে কাজ শুরু করা হয়েছে। আগামী এক থেকে দেড় বছরের মধ্যে প্রতিটি ওয়ার্ডের পাড়া, মহল্লা ও অলিগলির রাস্তা ও ড্রেন নতুন ও ঝকঝকে হবে।

মেয়র আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুযোগ্য ও বিচক্ষণ নেতৃত্বে আমরা সফলভাবে করোনা মোকাবেলা করে যাচ্ছি। করোনাকালীন সময় দফায় দফায় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে খাদ্য সামগ্রী, নগদ অর্থ, চিকিৎসা সামগ্রী বিতরণ করা হয়েছে। সরকারি উদ্যোগের পাশাপাশি ব্যক্তিগত উদ্যোগে দফায় দফায় খাদ্য, অর্থ, চিকিৎসা, বিনামূল্যে অক্সিজেন সেবা সহ বিভিন্ন সহায়তা প্রদান করেছি।

উল্লেখ্য, ৪৪ কোটি ৯২ লাখ টাকা ব্যয়ে বন্ধগেট হতে সিটি হাট পর্যন্ত অযান্ত্রিক লেনসহ চারলেন সড়ক ও রোড ডিভাইডার নির্মাণ করা হবে। ৩.৫৩২ কিলোমিটার দৈর্ঘ্য রাস্তাটি ৮০ ফুট প্রশস্ত করা হবে। উভয়পাশে ২২ ফুট করে ৪৪ ফুট রাস্তা, রাস্তার উভয় পাশের্^ ৬ ফুট করে মোট ১২ ফুট ড্রেন ও ফুটপাত, ফুটপাত ও ড্রেনের উভয়পাশে ১০ ফুট করে ২০ ফুট স্লো মুভিং ভিহেকেল রাস্তা, রাস্তার ৪ ফুটের ডিভাইডার নির্মাণ করা হবে। কাজ বাস্তবায়নকারী ঠিকাদারী প্রতিষ্ঠান এএস-এমই (জেভি)।

অনুষ্ঠানে বক্তব্য দেন, রাসিকের ১৪নং ওয়ার্ড কাউন্সিলর আনোয়ার হোসেন আনার ও প্রকল্প পরিচালক ও তত্ত¡াবধায়ক প্রকৌশলী নুর ইসলাম তুষার।

এসময় উপস্থিত ছিলেন, সিটি কর্পোরেশনের ১৩নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মমিন, ১৯নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমন, প্রধান প্রকৌশলী শরিফুল ইসলাম, এএস-এমই (জেভি) এর স্বত্ত্বাধিকারী ফিরোজ কবির মুক্তা, রাসিকের সহকারী সুব্রত কুমার সরকার, ইকবাল হোসেন সহ সংশ্লিষ্ট প্রকৌশলীবৃন্দ, সংশ্লিষ্ট ওয়ার্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দ, মহানগর ছাত্রলীগ সভাপতি নুর মোহাম্মদ সিয়াম সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। ফলক উন্মোচন শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা ক্বারী মামুনুর রশিদ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31