IMG-LOGO

মঙ্গলবার, ২৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৯ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবনখোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন, রেজাউল করিমফুলবাড়ীতে চাঁদা দাবির প্রতিবাদে মাই টিভির ভুট্টুর বিরুদ্ধে মানববন্ধনসিরাজগঞ্জে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর স্যানিটেশন সুবিধা ও বাস্তবতা নিয়ে সংলাপযুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় কনসার্টে গুলিতে আহত ৯রাজশাহীতে ১১ নম্বর ওয়ার্ড ক্রিকেট প্রিমিয়ার লিগের প্লেয়ার ড্রাফট‘ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে’স্বেচ্ছাসেবক দলের সমাবেশ ও বিক্ষোভ মিছিলমোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে আটক ১
Home >> রাজশাহী >> দরিদ্র বসতির মানুষের জীবনমান উন্নয়নে প্রকল্প সংশ্লিষ্টদের সাথে মেয়রের মতবিনিময়

দরিদ্র বসতির মানুষের জীবনমান উন্নয়নে প্রকল্প সংশ্লিষ্টদের সাথে মেয়রের মতবিনিময়

ধূমকেতু প্রতিবেদক : গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের আওতাধীন জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ কর্তৃক বিশ্ব ব্যাংকের অর্থায়নে স্বল্প আয়ের মানুষের জন্য উন্নত জীবন ব্যবস্থা প্রকল্প’র আওতায় রাজশাহী সিটি কর্পোরেশনের অন্তর্গত স্বল্প আয়ের মানুষের আধিক্য অধ্যুসিত সেটেলমেন্ট অন্তভুর্ক্তিকরণের বিষয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সন্ধ্যা ৭টায় নগর ভবনে মেয়রদপ্তরে রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটনের সাথে মতবিনিময় করেন প্রকল্প’র স্পেশালিস্টবৃন্দ ও পরামর্শক প্রতিষ্ঠানের ডেপুটি টিম লিডার সহ সংশ্লিষ্টরা।

মতবিনিময় সভায় জানানো হয়, ‘স্বল্প আয়ের মানুষের জন্য উন্নত জীবন ব্যবস্থা প্রকল্প’র আওতায় রাজশাহী সিটি কর্পোরেশন এলাকার ১০টির অধিক দরিদ্র বসতিতে বসবাসরত পরিবারের মানুষের জন্য ভৌত অবকাঠামো উন্নয়ন, উন্নত নগর পরিকল্পনার জন্য জিআইসি মানচিত্রে লেআউট ডিজাইন প্রণয়ন করে প্রাথমিক ও মাধ্যম পর্যায়ে ভৌত পরিকাঠামো উন্নতকরণ, পানি সরবরাহ, পয়ঃনিষ্কাশন, চলাচলের পথ ব্যবহার, বিদ্যুৎ এবং বর্জ্য ব্যবস্থা উন্নয়নের মাধ্যমে সেবাসমূহের মান্নোনয়ন করা, জনসমষ্টি সমূহকে উন্নয়ন কার্যক্রমে সরাসরি সম্পৃক্ত করে কমিউনিটি বেজড কন্ট্রাক্ট বাস্তবায়ন করা, সিডিসি সমূহের সক্ষমতা বৃদ্ধিতে প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে।

সভায় আইএমসি ওয়ার্ল্ডওয়াইড-ইউকে এর ইন্টারন্যাশনাল ডেপুটি টিম লিডার মিহাইলো লুজাক, সোশ্যাল/রি-সেটেলমেন্ট স্পেশালিস্ট নজরুল ইসলাম, ‘স্বল্প আয়ের মানুষের জন্য উন্নত জীবন ব্যবস্থা প্রকল্প’র সোশ্যাল ডেভেলপমেন্ট স্পেশালিস্ট সামস উদ্দিন মোঃ রফি, মনিটরিং এন্ড ইভ্যুলেশন স্পেশালিস্ট খন্দকার হুমায়ুন কবির।

সিটি কর্পোরেশনের পক্ষে উপস্থিত ছিলেন, প্রধান নির্বাহী কর্মকর্তা ড. এবিএম শরীফ উদ্দিন, সচিব মশিউর রহমান, তত্ত্বাবধায়ক প্রকৌশলী ও প্রান্তিক জনগোষ্ঠীর জীবন মান উন্নয়ন প্রকল্পের সদস্য সচিব নূর ইসলাম তুষার, উপদেষ্টা কবির আরিফুল হক কুমার, চীফ কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার আজিজুর রহমান প্রমুখ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31