IMG-LOGO

মঙ্গলবার, ২৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৯ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবনখোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন, রেজাউল করিমফুলবাড়ীতে চাঁদা দাবির প্রতিবাদে মাই টিভির ভুট্টুর বিরুদ্ধে মানববন্ধনসিরাজগঞ্জে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর স্যানিটেশন সুবিধা ও বাস্তবতা নিয়ে সংলাপযুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় কনসার্টে গুলিতে আহত ৯রাজশাহীতে ১১ নম্বর ওয়ার্ড ক্রিকেট প্রিমিয়ার লিগের প্লেয়ার ড্রাফট‘ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে’স্বেচ্ছাসেবক দলের সমাবেশ ও বিক্ষোভ মিছিলমোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে আটক ১
Home >> রাজশাহী >> কারিতাস বাংলাদেশ রাজশাহীর কর্মশালা

কারিতাস বাংলাদেশ রাজশাহীর কর্মশালা

ধূমকেতু প্রতিবেদক : কারিতাস বাংলাদেশ রাজশাহীর উদ্যোগে কমিউনিটি সোস্যাল ল্যাব: এন ইনিশিয়েটিভ টু ইমপ্রুভ দি লিভিং কন্ডিশনস অব ভালনারাবল স্লাম রেসিডেন্টস কিক অব ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার দুপুরে নগরভবনের সরিৎ দত্ত গুপ্ত সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।

প্রধান অতিথির বক্তব্যে মেয়র লিটন বলেন, প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে কাজ করছে রাজশাহী সিটি কর্পোরেশন। সরকারের জাতীয় নগর দারিদ্র হ্রাসকরণ কর্মসূচির আওতায় এ প্রকল্পের শহরে বসবাসরত দরিদ্রদের জন্য আবাসন ব্যবস্থা, কমিউনিটিভিত্তিক সংগঠন শক্তিশালী করা, নারীদের দক্ষতা বৃদ্ধি ও কর্মসংস্থান সৃষ্টি, জলবায়ু সহিষ্ণু অবকাঠামো উন্নয়ন, দরিদ্রবান্ধব নগর ব্যবস্থাপনা, নীতি ও পরিকল্পনা জোরদার করা মূল কাজ। নগরীর বিভিন্ন এলাকায় সিডিসির মাধ্যমে প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে বিভিন্ন উন্নয়ন কাজ অব্যাহত রেখেছে। নিজেদের অর্জিত অর্থ দিয়ে স্বল্প সুদে ঋণ প্রদানের মাধ্যমে ভাগ্যের উন্নয়ন ঘটাচ্ছে।

ইতোমধ্যে নিজেদের অর্থে তিন শতাধিক গৃহ নির্মাণ করেছে। স্বল্প আয়ের মানুষরা বিভিন্ন প্রতিষ্ঠান থেকে ঋণ নিয়ে ঋণের ভারে জর্জরিত হয়ে সর্বস্বান্ত হয়। আমাদের সেই প্রথা থেকে বেরিয়ে আসতে হবে। কারিতাস এ মহানগরীতে দুটি ওয়ার্ডে প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে কাজ করছে জেনে আনন্দিত।

চলমান প্রকল্প সম্পর্কে তিনি বলেন, পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে এ প্রকল্পটির সুফল সংশ্লিষ্টরা উপকৃত হয় সে বিষয়ে সংশ্লিষ্টদের আন্তরিক হবার আহবান জানান।

কারিতাস রাজশাহী অঞ্চলের আঞ্চলিক পরিচালক মি. সুক্লেশ জর্জ কস্তার সভাপতি কর্মশালায় রাসিকের ৫নং ওয়ার্ড কাউন্সিলর কামারুজ্জামান কামরু, ৭নং ওয়ার্ড কাউন্সিলর মতিউর রহমান মতি, ২নং সংরক্ষিত আসনের কাউন্সিলর আয়েশা খাতুন, সচিব মশিউর রহমান, রাজশাহীর জেলা সমাজসেবা কর্মকর্তা ড. হামিদুল ইসলাম, জিআইজেড ইউএমআইএমসিসি প্রজেক্টের মনিটরিং এন্ড টেকনিক্যাল কো-অর্ডিনেটর আকতারুজ্জামান রানা, কারিতাস রাজশাহী অঞ্চলের কর্মসূচি কর্মকর্তা দীপক এক্কা, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ অংশগ্রহণ করেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31