ধূমকেতু প্রতিবেদক, বাগমারা : রাজশাহীর বাগমারায় কার্যকর ও জবাব দিহিমূলক স্থানীয় সরকার (ইএএলজি) প্রকল্পের আওতায় উপজেলা নারী উন্নয়ন ফোরামের দ্বিমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে বৃহস্পতিবার উপজেলা পরিষদ হলরুমে নারী উন্নয়ন ফোরামের আয়োজনে ও কার্যকারী ও কবাবদিহিমূলক স্থানীয় সরকার (ইএএলজি) প্রকল্পের কারিগরি সহযোগিতায় সভাটি অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার ফারুক সুফিয়ানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, স্থানীয় সরকার উপ-পরিচালক রাজশাহীর শাহানা আখতার জাহান।
বিশেষ অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান অনিল কুমার সরকার।
এসময় উপস্থিত ছিলেন, ইএএলডি প্রকল্প রাজশাহী ডিস্ট্রিক্ট ফ্যাসিলিটেটর (ডিএফ) আবু হেনা মোস্তফা কামাল, ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা খন্দকার মাক্কামাম মাহমুদা, উপজেলা নারী উন্নয়ন ফোরামের সভাপতি ভাইস চেয়ারম্যান মমতাজ আক্তার বেবী, সহ-সভাপতি রোকেয়া বেগম, সাধারণ সম্পাদক ফাতেমা বেগম, কোষাধ্যক্ষ জিনাত আরা, সদস্য শারমিন আক্তার সহ অন্যান্য সদস্যবৃন্দ।
নারী উন্নয়ন ফোরামের সভায় নারীদের আত্মকর্মসংস্থান সৃষ্টি, নারীদের অধিকার প্রতিষ্ঠা, বাল্য বিবাহ রোধ, সামাজিক নানান কুসংস্কার থেকে নারীদের বের করে আনা, তথ্য প্রযুক্তি বিষয়ে নারীদের দক্ষতা বৃদ্ধি সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।


