IMG-LOGO

মঙ্গলবার, ২৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৯ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবনখোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন, রেজাউল করিমফুলবাড়ীতে চাঁদা দাবির প্রতিবাদে মাই টিভির ভুট্টুর বিরুদ্ধে মানববন্ধনসিরাজগঞ্জে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর স্যানিটেশন সুবিধা ও বাস্তবতা নিয়ে সংলাপযুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় কনসার্টে গুলিতে আহত ৯রাজশাহীতে ১১ নম্বর ওয়ার্ড ক্রিকেট প্রিমিয়ার লিগের প্লেয়ার ড্রাফট‘ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে’স্বেচ্ছাসেবক দলের সমাবেশ ও বিক্ষোভ মিছিলমোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে আটক ১
Home >> রাজশাহী >> সিটি কর্পোরেশনের আর্থিক ভিত্তি শক্তিশালী করতে মেয়রের উদ্যোগ বাস্তবায়ন

সিটি কর্পোরেশনের আর্থিক ভিত্তি শক্তিশালী করতে মেয়রের উদ্যোগ বাস্তবায়ন

ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী সিটি কর্পোরেশনের পাবলিক প্রাইভেট পার্টনারশিপের (পিপিপি) আওতায় নির্মিত সিমলা মার্কেটের সম্পূর্ণ এবং বৈশাখী বাজার ও স্বপ্নচূড়া প্লাজার শেয়ার আংশিক হস্তান্তর করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে নগরভবনে মেয়র দপ্তরকক্ষে আয়োজিত অনুষ্ঠানে রাসিক মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটনের উপস্থিতিতে শেয়ার হস্তান্তর চুক্তি স্বাক্ষরের মাধ্যমে সিটি কর্পোরেশনের অংশ প্রকৌশল বিভাগকে বুঝিয়ে দেওয়া হয়।

এর মাধ্যমে সিটি কর্পোরেশনের আর্থিক ভিত্তি শক্তিশালী করতে সিটি মেয়র লিটন বহুতল বাণিজ্যিক ভবনে নির্মাণের যে উদ্যোগ গ্রহণ করেছিলেন, সেটির বাস্তবায়ন হলো। এতে করে শিগগিরই সিটি কর্পোরেশনের আয় বৃদ্ধি পাবে।

অনুষ্ঠানে রাসিক মেয়র খায়রুজ্জামান লিটন বলেন, আজকের দিনটি আমাদের জন্য অত্যন্ত আনন্দের। প্রথম মেয়াদে (২০০৮-২০১৩) মেয়র থাকাকালে সিটি কর্পোরেশনের আর্থিক ভিত্তি শক্তিশালী করতে বহুতল ভবন নির্মাণের যে উদ্যোগ নিয়েছিলাম, নানা প্রতিকূলতা পেরিয়ে সেটির বাস্তবায়ন হয়েছে। বহুতল ভবনগুলো থেকে সিটি কর্পোরেশনের আয় হবে, আর্থিক সক্ষমতা বৃদ্ধি পাবে। এ সময় মেয়র বহুতল ভবন নির্মাণ প্রকল্পের সাথে সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জানান।

মেয়র বলেন, যেকোন প্রতিষ্ঠানের সামনের দিকে এগিয়ে যাওয়া নির্ভর করে প্রতিষ্ঠানের অর্থনৈতিক স্বচ্ছলতার উপর। রাজশাহী সিটি কর্পোরেশনের আয় সীমিত, আছে অর্থ সংকটও। তবে করোনা মহামারি এই সময়েও সিটি কর্পোরেশনের সকল কর্মকর্তা-কর্মচারীদের বেতন সঠিক সময়ে দিতে পেরেছি। সিটি কর্পোরেশনের আয় বৃদ্ধির নানামুখী তৎপরতা চলমান থাকবে। আশা করি আগামীতে সিটি কর্পোরেশনের নিজস্ব আয় থেকে বিভিন্ন উন্নয়ন কাজ বাস্তবায়ন করা সম্ভবপর হবে।

অনুষ্ঠানে বক্তব্য দেন, সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র-১ ও ১২নং ওয়ার্ড কাউন্সিলর সরিফুল ইসলাম বাবু ও ২১নং ওয়ার্ড কাউন্সিলর নিযাম উল আযিম।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. এবিএম শরীফ উদ্দিন, শামসুজ্জামান জেভির স্বত্ত্বাধিকারী শামসুজ্জামান আওয়াল, ঠিকাদার ফরিদ উদ্দিন, এসবি ইঞ্জিনিয়ারিং এন্ড কনস্ট্রাকশনের মহাব্যবস্থাপক আশরাফুল ইসলাম, রাসিকের ১১নং ওয়ার্ড কাউন্সিলর রবিউল ইসলাম তজু, ১৫ নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল সোবহান, ২৫নং ওয়ার্ড কাউন্সিলর তরিকুল আলম পল্টু, সচিব মশিউর রহমান, প্রধান প্রকৌশলী সরিফুল ইসলাম, ইঞ্জিনিয়ারিং এডভাইজার আশরাফুল হক, প্রকল্প পরিচালক ও তত্ত্বাবধায়ক প্রকৌশলী নূর ইসলাম তুষার, প্রধান রাজস্ব কর্মকর্তা আবু সালেহ নূর-ঈ-সাইদ, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মামুন, সহকারী প্রকৌশলী তানজীর রহমান, উপসহকারী প্রকৌশলী মীর শাহরিয়ার সুলতান, সম্পত্তি কর্মকর্তা আবু নূর মতিউর রহমান সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

উল্লেখ্য, নগর ভবনের পশ্চিমে ৮তলা বিশিষ্ট স্বপ্নচূড়া প্লাজা এবং সাহেব বাজার মুড়িপট্টিতে ১০ তলা বিশিষ্ট বৈশাখী বাজার মার্কেট নির্মাণাধীন। মহানগরীর বিলসিমলা এলাকায় ৫তলা বিশিষ্ট সিমলা মার্কেট সম্পন্ন হয়েছে। স্বপ্নচূড়া প্লাজার গ্রাউন ফ্লোর থেকে ৮ম তলা পর্যন্ত ফ্লোর বন্টন চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তিতে সিটি কর্পোরেশনের পক্ষে মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন ও উদ্যোগী সংস্থা শামসুজ্জামান জেভি‘র পক্ষে স্বত্ত¡াধিকারী মোঃ শামসুজ্জামান আওয়াল স্বাক্ষর করেন।

সিমলা মার্কেটের ১ম থেকে ৫তলা পর্যন্ত সম্পন্ন এবং বৈশাখী মার্কেটের ১ম থেকে ৭তম তলা পর্যন্ত এবং স্বপ্নচূড়া প্লাজার বেজমেন্ট ও গ্রাউন্ড ফ্লোর থেকে ৪র্থ তলা পর্যন্ত আংশিক শেয়ার হস্তান্তরনামা চুক্তি স্বাক্ষর করা হয়। আগামী ৩০ সেপ্টেম্বর ১৬তলা বিশিষ্ট সিটি সেন্টারের শেয়ার হস্তান্তরের কথা রয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31